সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি পরিদর্শন জেলা প্রশাসকের
- প্রকাশের সয়ম :
সোমবার, ১৩ জুলাই, ২০২০
-
১৪০
বার দেখা হয়েছে

সুনামগঞ্জ সংবাদদাতা।। সুনামগঞ্জ সদরসহ, তাহিরপুর, বিশ্বম্ভরপুর উপজেলার বন্যা পরিস্থিতি পরিদর্শন এবং বিভিন্ন গ্রামের ও আশ্রয়কেন্দ্রে ঠাই নেয়া বানভাসি মানুষের মধ্যে রান্না করা ও শুকনো খাবার বিতরণ করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
আজ ১৩ জুলাই সোমবার দুপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ তাহিরপুর উপজেলার বন্যা পরিস্থিতি পরিদর্শন এবং উপজেলা শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ; মোয়াজ্জেমপুর উচ্চ বিদ্যালয়; জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়; মনদিয়াতা সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে দুইশতাদিক মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করেন।
পরে বিকেলে বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের চান্দেরগাঁও; সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের বিভিন্ন গ্রামে বন্যার্ত মানুষের মধ্যে শুকনা খাবার বিতরণ করেন এবং বন্যা পরিস্থিতি পরিদর্শন করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী; পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: সবিবুর রহমান; তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ; জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাত; শ্রীপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান বিশ্বজিত সরকার; শ্রীপুর উত্তর ইউপি চেয়ারম্যান মো: খসরুল আলম প্রমুখ ।
Please Share This Post in Your Social Media