মৌলভীবাজারে বিয়ের প্রলোভন দিয়ে টাকা হাতিয়ে নেওয়া সেই প্রতারক আটক
- প্রকাশের সয়ম :
শুক্রবার, ১৭ জুলাই, ২০২০
-
১২৪
বার দেখা হয়েছে

মৌলভীবাজার সংবাদদাতা।। মৌলভীবাজারে আমেরিকার পাসপোর্টধারী কন্যার সাথে বিয়ে দেওয়ার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারকচক্রের মূল হোতা গ্রেফতার করেছে জেলা পুলিশ।
বৃহস্পতিবার (১৬জুলাই) মৌলভীবাজার পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার) এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, মৌলভীবাজারের বিশেষ অভিযান ডিউটি পরিচালনা করে।অভিযানে প্রতারক চক্রের মূল হোতা ইলিয়াস মিয়া (৬২), পিতা-মো. ওয়ািরশ, মাতা – ফিরোজা বিবি, সাং- বাউরবাগ (করিমপুুর), সরকার বাজার, মৌলভীবাজারকে গ্রেফতার করা হয়।
জানা যায়,প্রতারক চক্র আমেরিকার ভূয়া পরিচয় দিয়ে ভুলোমনা মানুষকে কাছে টানে। আমেরিকা প্রবাসী (ভূয়া) কোন কন্যাকে হাজির করে। এমনি আমেরিকার পাসপোর্টধারী মেয়ের সাথে বিয়ে দিবে বলে এক অসহায় পরিবারের নিকট থেকে ৭,৫০,০০০ টাকা হাতিয়ে নেয়। এছাড়া প্রতারকের বিরুদ্ধে এলাকার লোকজনদের একাধিক অভিযোগ রয়েছে। লোকজনের সাথে প্রতারণা করে জীবিকা নির্বাহ করাই তার নেশা ও পেশা।
Please Share This Post in Your Social Media