মানসম্মত নাগরিক সেবায় বিট পুলিশিং নিশ্চিত করব: রংপুর পুলিশ সুপার
- প্রকাশের সয়ম :
রবিবার, ১৯ জুলাই, ২০২০
-
১২৬
বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক।। রংপুর পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বলেন, আর্থ-সামাজিক উন্নয়নের বিভিন্ন মাপকাঠিতে বাংলাদেশ বিস্ময়কর সাফল্য অর্জন করেছে। উন্নয়নের এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং টেকসই করতে হলে টেকসই সুষ্ঠু আইনশৃঙ্খলার কোনো বিকল্প নেই। আর টেকসই আইনশৃঙ্খলার জন্য জনগণের সহযোগিতা ও সম্পৃক্ততা অত্যাবশ্যক। পুলিশকে গণমুখী ও জনবান্ধব করার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মানস্মত নাগরিক সেবা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা চালানো হবে।
রবিবার (১৯ জুলাই) সকালে রংপুর রেঞ্জ অফিস সম্মেলন কক্ষে মাসিক অপরাধ সভায় তিনি এসব কথা বলেন।
এসময় পুলিশ সুপার রংপুর মহোদয় বলেন, “প্রচলিত ধারা থেকে বেড়িয়ে বিট পুলিশিং সেবা চালুর মাধ্যমে জনগনের কাংক্ষিত সেবা নিশ্চিত করতে চাই। জনগনের দোড়গোড়ায় পুলিশি সেবা পৌছে দিতে বিট পুলিশিংয়ের বিকল্প নাই। বাংলাদেশ পুলিশের আইজিপি মহোদয়ের নির্দেশনা বাস্তবায়নে সকল পুলিশ সদস্যকে তৎপর থাকতে হবে। প্রত্যেক থানায় বিট পুলিশিং ব্যবস্থাকে জোরদার করতে হবে। এখন থেকে জনগন পুলিশের কাছে আসবেনা বরং পুলিশ প্রত্যেক জনগনের বাড়ি বাড়ি গিয়ে তাদের সমস্যা সমাধান করে আসবে।মহামারি করোনা ভাইরাসে জনগনের সেবা করে পুলিশ যে সুনাম কুড়িয়েছে এ সুনাম কে কাজে লাগিয়ে পুলিশকে জনগনের পুলিশে পরিনত হতে হবে।”
পুলিশ সুপার রংপুর মহোদয় আরও বলেন, “পুলিশের কোন সদস্য অবৈধ ভাবে অর্থ উপার্জন করলে তার বিরুদ্ধে যথাযথ ব্যাবস্থা নেয়া হবে। মাদক মুক্ত দেশ গড়তে হলে পুলিশকে আগে মাদক মুক্ত হতে হবে। আমরা নিজেরা পরিশুদ্ধ হলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্য দেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিনত করার যে নিরন্তর প্রচেস্টা চালিয়ে যাচ্ছেন তার সে চেস্টা সফল ও সার্থক হবে। আমাদের এ দেশ বিশ্বের দরবারে একটি উন্নত ও মর্যাদা সম্পন্ন মডেল রাষ্ট্রে পরিনত হবে।”
পুলিশের এ মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন রংপুর অতিরিক্ত পুলিশ সুপার (এ- সার্কেল) আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার (বি- সার্কেল) মারুফ আহমেদ,সহকারী পুলিশ সুপার (এস এ এফ) আশরাফুল আলম পলাশ ও আরমান হোসেন পিপিএম (সি-সার্কেল)সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media