আশুলিয়ায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- প্রকাশের সয়ম :
রবিবার, ১৯ জুলাই, ২০২০
-
১১৮
বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক।। সাভারের আশুলিয়ায় ১১০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৮ জুলাই) রাতে আশুলিয়ার দোকাটি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
ঘটনায় আটকেরা হলেন, নোয়াখালী জেলার চাটখিল থানার বাহাদুলি গ্রামের মো. আবুল হোসেনের ছেলে মো. নূর আলম (৪৫) এবং বাগেরহাট জেলার চিতলমারী থানার মছন্দপুর গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে মো. রফিকুল ইসলাম (৪০)। এসময় অভিযানকালে আরেক মাদক ব্যবসায়ী আল মামুন সিকদার কুদ্দুস (৩৫) পালিয়ে যায়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ জানান, “শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার কাঠগড়ার দোকাটি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনজন পালানোর চেষ্টাকালে পুলিশ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। অপর মাদক ব্যবসায়ী পালিয়ে যান।”
“এসময় আটক নূর আলমের কাছ থেকে ৬০ পিস ইয়াবা ও রফিকুল ইসলামের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এ ইয়াবার মূল্য প্রায় ৩৩ হাজার টাকা।”
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ রিজাউল হক দিপু জানান, ‘আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে ও পলাতক মাদক ব্যবসায়ীকে গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও তিনি জানান।’
Please Share This Post in Your Social Media