তাহিরপুরে নিখোঁজ চা বিক্রেতার লাশ ১২ ঘন্টার পর উদ্ধার
- প্রকাশের সয়ম :
রবিবার, ১৯ জুলাই, ২০২০
-
১৩১
বার দেখা হয়েছে

সুনামগঞ্জ সংববাদদাতা।। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় গতকাল সোমবার রাতে পাঠলাই নদীতে নৌকা ডুবে নিখোঁজ হওয়া চা বিক্রেতা তৌফিক মিয়া (৩০) এর লাশ প্রায় ১২ ঘন্টার পর উদ্ধার করেছে গ্রামবাসী ও পুলিশ। রবিবার সকালে কোনাজাল দিয়ে পাটলাই নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত ব্যাক্তির মো. তৌফিক মিয়া উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের খলিশাজুড়ি গ্রামের বীর মুক্তিযুদ্ধা সিরাজ মিয়ার ছেলে। লাশ উদ্ধারের পর থানা পুলিশের মাধ্যমে নিখোঁজের পিতা বীর মুক্তিযুদ্ধা সিরাজ মিয়ার কাছে হস্তান্তর করা হয়েছে ।
রবিবার সকাল ৭ টার সময়ে বিষয়টি নিশ্চিত করেছেন ট্যাকেরঘাট পুলিশ ক্যাম ইনচার্জ এএসআই আবু মোছা।
প্রসঙ্গত, শনিবার রাত ৯টার দিকে উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের নালেরবন্ধ গ্রামের সামছুল হকের ছেলে মাঝি সাজিলক বালিয়াঘাট নতুন বাজার থেকে ১৮ জন যাত্রী নিয়ে ছোট একটি কাঠের নৌকা দিয়ে খলিশাজুড়ি ও নালেরবন্ধ গ্রামের উদ্যেশে যাত্রা করে। একপর্যায়ে পথিমধ্যে শ্রীপুর (উত্তর) ইউনিয়নের পাটলাই নদীতে পৌছা মাত্রই হঠাৎ ধমকা বাতাস আর ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি উল্টে ডুবে যায়। নৌকা ডুবার পর নৌকায় থাকা ১৭ জন যাত্রী সাঁতরিয়ে কিনারায় উঠতে পারলেও চা বিক্রেতা তৌফিক মিয়া উঠতে পারেনি। পরে গ্রামবাসী সারা রাত টর্চ লাইটও ছোট নৌকা দিয়ে তাকে খোজাঁখুজি করেও পায়নি। রবিবার সকালে প্রায় ১২ঘন্টার পর মাছ ধরার কোনাজাল দিয়ে ডুবন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে।
তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ্য থেকে কোন অভিযোগ না থাকায় উদ্ধার হওয়া লাশ তার পরিবারের কাছে সকালে হস্তান্তর করা হয়েছে।
Please Share This Post in Your Social Media