নিজস্ব প্রতিবেদক।। আশুলিয়ায় হেরোইন সহ তিন মাদক ব্যবসায়ী আট করেছে পুলিশ। এসময় তাদের কাছে থেকে ২৩০৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
রোববার রাতে আশুলিয়ার জিরানীর টেঙ্গুরি এলাকার মান্নান কলেজ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- ঢাকার আশুলিয়া থানাধীন ঘুগুদিয়া টেকপাড়া গ্রামের মৃত মকছেদ আলীর ছেলে মো. মানিক হোসেন (৩১), টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানার মাদারকুল পূর্বপাড়া গ্রামের মো. ইব্রাহিম মিয়ার ছেলে মো. সানোয়ার হোসেন (৩৮) এবং গাইবান্ধার হাট লক্ষীপুর ইউনিয়নের সরকার পাড়া গ্রামের মো. বাদশা মিয়ার ছেলে মো. রুপ শাহ্ (২১)। তারা দীর্ঘদিন মাদক ব্যবসার সাথে জড়িত ছিল।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ জানান, রোববার রাতে নিয়মিত অভিযান হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৩০৫ পুরিয়া হেরোইনসহ চার মামলার আসামীসহ তিনজনকে আটক করা হয়েছে।
এ ঘটনায় আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।