জবি সংবাদদাতা।। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে লায়ন্স ইন্টারন্যাশনাল এর যুব সংগঠন লিও ক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। লিও ক্লাব অব জগন্নাথ ইউনিভার্সিটি নামের এই সংগঠনঠির সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের ১১তম আবর্তনের (২০১৫-২০১৬) লিও মোস্তাকিম ফারুকী ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন পরিসংখ্যান বিভাগের ১৪ তম আবর্তনের (২০১৮-২০১৯) শিক্ষার্থী মেহেরাবুল ইসলাম সৌদিপ।
মঙ্গলবার (২১ জুলাই) এক (২০২০-২১) বছরের জন্য নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়। কমিটিতে সাবেক প্রেসিডেন্ট হিসেবে রয়েছেন লিও রায়হান আজিম, ভাইস প্রেসিডেন্ট হিসেবে রয়েছেন লিও তৌহিদুল ইসলাম ও লিও মাহমুদা হোসেন মিম, ট্রেজারার হিসেবে রয়েছেন লিও লিঙ্কন ইসলাম।
নবগঠিত কমিটির প্রেসিডেন্ট লিও মোস্তাকিম ফারুকী বলেন, ধন্যবাদ সকলকে আমাকে কাজ করার সুযোগ করে দেয়ার জন্য। অর্পিত দায়িত্ব আমি যথাযথ ভাবে পালন করার চেষ্টা করবো।
ক্লাবটির সেক্রেটারি মেহেরাবুল ইসলাম সৌদিপ বলেন, অতীতের ধারাবাহিকতা রক্ষা করে লিও ক্লাব অফ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকলকে সম্মিলিতভাবে মানব সেবার ব্রত নিয়ে সামনে এগিয়ে যাবো। সকলের সার্বিক সহযোগিতা কামনা করি।
সংগঠনটির উপদেষ্টা লায়ন কাজী জিয়া উদ্দিন বাসেত, লিও সুজন মিয়া এবং লিও শিরিন শায়লা নতুন এই কমিটির অনুমোদন দিয়েছেন। এর আগে ৩২ সদস্যের নতুন কমিটি চূড়ান্ত করে তা অনুমোদনের জন্য সুপারিশ করেন লিও ক্লাব অব জগন্নাথ ইউনিভার্সিটি এর প্রধান উপদেষ্টা লায়ন নজরুল ইসলাম সিকদার (জেলা গভর্নর ৩১৫এ -১) লায়ন ইঞ্জিনিয়ার নিখিল চন্দ্র গুহ (বিডিজি), লায়ন মোস্তুফা কামাল (এম জে এফ), লায়ন কমর উদ্দিন, লায়ন জাফর বাদশাহ, লায়ন সুশান্ত দত্ত সহ আরও অনেকেই।