মৌলভীবাজার সংবাদদাতা।। মৌলভীবাজারের বড়লেখায় অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃত বাবলু মিয়া (২৬) উপজেলার সদর ইউনিয়নের কেছরিগুল গ্রামের আব্দুল হাসিমের ছেলে।।
জানা যায়, শনিবার (২৫ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সাতকরাকান্দি বাজার থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।
এ বিষয়ে বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শরীফ উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করে রোববার দুপুরে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবাসহ বাবলুকে আটক করা হয়েছে। রাতেই তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। রোববার বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে।