জয়পুরহাট সংবাদদাতা।। জয়পুরহাট র্যাব ক্যাম্প কর্তৃক ৫৩৮ বোতল ফেন্সিডিল ও ১কেজি গাঁজাসহ শীর্ষ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. মোহাইমেনুর রশিদ, পিপিএম-সেবা এর নেতৃত্বে ২৮ জুলাই জয়পুরহাট জেলার কালাই থানাধীন নান্দাইল দিঘী এলাকায় অভিযান পরিচালনা করে ৫৩৮ বোতল ফেন্সিডিল ও ১ কেজি গাঁজাসহ মানিকগঞ্জ জেলার শিবালয় থানার অন্যয়পুর এলাকার মোঃ আলাল মিয়ার ছেলে
শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ লাল মিয়া (২৮) কে হাতেনাতে গ্রেফতার করে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ধৃত আসামী পিকআপভর্তি ফেন্সিডিল ও গাঁজা নিয়ে জয়পুরহাট হতে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল এবং সে দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল ও গাঁজা অবৈধভাবে সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট উক্ত পিকআপযোগে সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।
ধৃত আসামীর বিরুদ্ধে জয়পুরহাট জেলার কালাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।