নিজস্ব প্রতিবেদক।। বেনাপোলে ছোট ভাইয়ের পিস্তলের গুলিতে বড় ভাই নিহত হয়েছেন। নিহতের নাম রাসেল। নিহত রাসেল হোসেন (৩২) ও হত্যাকারী আমজাদ (২৪) হোসেন কাগজপুকর গ্রামের ইদ্রিস আলী ইদুর ছেলে।
বুধবার সকালে ঘটনাটি ঘটে বেনাপোল পোর্ট থানার কাগজপকুর গ্রামে। হত্যাকারী আমজাদকে আটক করেছে পুলিশ।
নিহতের চাচা আব্দুল করিম বলেন, মঙ্গলবার রাত ৮ টার দিকে আমজাদ তার বড় ভাই রাসেল এর কাছে ২০ হাজার টাকা দাবি করে। এ নিয়ে দুই ভাই কথা কাটাকাটি হয়। বুধবার সকাল ১০ টার সময় আবার সে রাসেল এর কাছে টাকা দাবি করে। রাসেল টাকা দিতে না চাইলে আমজাদ তার গলায় পিস্তল ঠেকিয়ে গুলি করে। পরে রাসেলকে বুরুজ বাগান হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান বলেন, বেনাপোল পোর্ট থানাধীন কাগজপুকুর গ্রামে ছোট ভাইয়ের পিস্তলের গুলিতে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে।