ঈদের পর দিন বসতঘরে মহিলার গলাকাটা লাশ, এলাকায় আতঙ্ক
- প্রকাশের সয়ম :
রবিবার, ২ আগস্ট, ২০২০
-
১৪৫
বার দেখা হয়েছে

নবীগঞ্জ সংবাদদাতা।। নবীগঞ্জে ঈদের পর দিন করগাঁও ইউনিয়নের করগাও গ্রামে ডাকাতি কালে বসতঘরে ছলেমা বেগম (৪৫) নামে এক মহিলাকে গলাকেটে হত্যা করেছে ডাকাতদল।
রবিবার(০২ আগস্ট) ভোর রাতে করগাঁও ইউনিয়নের করগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। ছলেমা বেগম করগাঁও গ্রামের মিলন মিয়ার স্ত্রী। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।এ ঘটনায় আতঙ্কে রয়েছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানাযায়,প্রতিদিনের মত ছালেমা বেগম মেয়ে শান্তা বেগমকে ঘুমে ছিলেন।ভোর বেলা হঠাৎ করে মেয়ে শান্তা বেগমের চিৎকার শুনে ছুটে আসেন এলাকাবাসী। এসে দেখতেন পান গলাকাটা অবস্থায় পরে রয়েছেন ছালেমা বেগম।পরে পুলিশকে খবর দিলে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।এসময় লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন এস আই সাঈদ।
ছালেমা বেগমের স্বামী বলেন,আমার ২ টা বাড়ি থাকায় আমি আমার অন্য বাড়িতে ঘুমাতে গিয়েছিলাম।সকাল বেলা এসে দেখি আমার স্ত্রী ছালেমা বেগমের গলাকাটা লাশ। হত্যাকারীরা ছালেমা বেগমের কাছ থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা নিয়ে যায় বলে জানান তিনি। প্রশাসনের কাছে স্ত্রী হত্যার সুষ্ঠ বিচার চান ছালেমার স্বামী।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান বলেন ডাকাতরা নির্মমভাবে ছালেমা বেগমকে হত্যা করেছে।ছালেমা বেগমের শরীরে একাধিক আগাতের চিহ্ন রয়েছে।আমরা তদন্তপূর্বক ঘটনার সাথে জড়িতদের আইনের আওতাধীন নিয়ে আসবো।
এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নবীগঞ্জ বাহুবল সার্কেল এএসপি পারভেজ আলম চৌধুরী।
Please Share This Post in Your Social Media