ঢাকা।। করোনাভাইরাসের সংক্রমণ রোধে ভার্চুয়াল পদ্ধতিতে বিচারিক কার্যক্রম চলার পর বুধবার থেকে দেশের সব বিচার আদালতে স্বাভাবিক কার্যক্রম শুরু হচ্ছে।
প্রতিদিন আদালতে হাজারো মানুষের ভিড় সামলে স্বাস্থ্য বিধি রক্ষা করাকেই বড় চ্যালেঞ্জ মনে করছেন আদালত সংশ্লিষ্টরা। বিচার আদালতে ঝুলে আছে ৩০ লাখেরও বেশি মামলা। এই হিসেবে স্বাভাবিক সময়ের। আর করোনার কারণে মামলাজট আরো বেড়েছে।
এই জট কমাতে সীমিত পরিসরে ভার্চুয়াল আদালতের কার্যক্রম চালু করে সরকার। প্রায় চার মাস এ পদ্ধতিতে আদালতের কার্যক্রম চলার পর সুপ্রিম কোর্ট ৫ই আগস্ট থেকে নিয়মিত আদালত পরিচালনার নির্দেশ দেয়।