মরন ফাঁদ হাকালুকি পরিবেশ টাওয়ার
- প্রকাশের সয়ম :
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০
-
১২৮
বার দেখা হয়েছে

সামি হায়দার।। বাংলাদেশের সর্ববৃহৎ হাওর হাকালুকি, এটি এশিয়ার অন্যতম বৃহত্তম মিঠাপানির জলাভূমি। এটি মৌলভীবাজার জেলার় বড়লেখা, কুলাউড়া, এবং সিলেট জেলার় ফেঞ্চুগঞ্জ, গোলাপগঞ্জ এবং বিয়ানীবাজার জুড়ে বিস্তৃত। বর্ষার মৌসুমে এই প্রকৃতি উপভোগ করতে আসেন হাজারো মানুষ।এমনকি প্রতি ঈদে দেখা যায় নানান জায়গা থেকে নারী,পুরুষ এবং শিশুরা আসতে।
ফেঞ্চুগঞ্জ সীমান্তে হাকালুকি হাওরের উপর নির্মিত পরিবেশ টাওয়ার এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। পরিবেশ টাওয়ারের উপরে প্রতিনিয়ত কয়েক হাজার মানুষের উঠেন। বর্তমানে টাওয়ারের উপরের থাকা রেলিং এর কিছু অংশ ভেঙ্গে যাওয়ায় তৈরি হয়েছে মরন ফাদ।যার ফলে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। স্থানীয় সরকার পরিবেশ অধিদপ্তরের আওতায় নির্মাণ হয়েছে পরিবেশ টাওয়ার।
সরেজমিনে গিয়ে দেখা যায়,এখানে অনেক মানুষের উপস্থিতি কেউ বা উপর থেকে নিচে পানিতে পরছে আবার কেউ কেউ ছবি তোলছে।কিন্তু একটু অমনোযোগী হলে উপর থেকে পরে গিয়ে জীবনও যেতে পারে । তারপরেও লোকজন ঝুঁকি নিয়ে এই টাওয়ারে উঠছে।
ভ্রমনে আসা এক ব্যক্তি বলেন, আমরা এখানে আসি এই প্রকৃতি উপভোগ করার জন্য কিন্তু অনেক উচন্ত ছেলে আসে তারা এখানে অনেক দুষ্টামি করে আর এই রেলিং থাকায় তাদের কিছু হয় না আর এখন তো রেলিং নেই তাই যে কোন দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব এইটি মেরামত করার জন্য অনুরোধ জানাচ্ছি।
আমাদেরবাংলাদেশ.কম/সামি/রিফাত
Please Share This Post in Your Social Media