নোবিপ্রবি সংবাদদাতা।। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এর দুই কর্মকর্তা
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।এরা হলেন- সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মেজবাহ উদ্দিন পলাশ এবং সহকারী রেজিস্ট্রার তারেক মোহাম্মদ রাশেদ উদ্দিন।
শনিবার (৮ আগস্ট) ওই দুই কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মেজবাহ উদ্দিন পলাশ জানান, গত ১ আগস্ট ঈদের দিন থেকেই তার জ্বর অনুভব হয় এবং জ্বর না কমায় পরদিন টেস্ট করান তিনি। তার পরের দিন জানতে পারেন তিনি করোনা পজিটিভ। তিনি আরো জানান, বর্তমানে মোটামুটি সুস্থ রয়েছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হোম আইসোলেশনে আছেন বলেও জানান তিনি।
অপরদিকে, সহকারী রেজিস্ট্রার তারেক মো. রাশেদ উদ্দিন জানান, গত ৫ আগস্ট থেকে জ্বর, সর্দি-কাশিতে ভুগছিলেন। পরবর্তীতে ৬ আগস্ট নোবিপ্রবি করোনা শনাক্তকরণ কেন্দ্রে টেস্ট করান। এরপর ওই দিন রাতেই আনঅফিসিয়ালি জানতে পারেন তিনি করোনা পজিটিভ। সর্বশেষ অবস্থার ব্যাপারে তিনি জানান, এখন আগের চেয়ে মোটামুটি সুস্থ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম মোবাইলফোনে খোঁজ নিয়েছেন বলেও জানান তিনি।
আমাদেরবাংলাদেশ/রিফাত