শ্রীমঙ্গলে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা
- প্রকাশের সয়ম :
রবিবার, ৯ আগস্ট, ২০২০
-
১২৩
বার দেখা হয়েছে

মৌলভীবাজার সংবাদদাতা ।। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। রোববার (৯আগস্ট) ভোরে উপজেলার বৌলাছড়া চা বাগান এলাকায় এঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, তারা স্বামী-স্ত্রী দুজনের মধ্যে কথা কাটাকাটি ও কলহ প্রায়ই লেগে থাকত। পারবিারিক কলহের জের ধরে স্বামী চা শ্রমিক বিকুল তন্তুবায় শোয়ার ঘরে দা দিয়ে কুপিয়ে স্ত্রী অলকা তন্তুবায়কে হত্যা করে। এবং পরে স্বামী নিজেই একই ঘরে গলায় রশি পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। নিহতদের সন্তানের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে দরজা খুলে রক্তাক্ত স্ত্রী ও স্বামীর ঝুলন্ত মৃতদেহ দেখে থানা পুলিশকে খবর দেন।
শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সোহেল রানা এ তথ্য নিশ্চিত করে জানান, পারিবারিক কলহের জের এ হত্যাকান্ড। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের মর্গে লাশ পাঠানো হয়েছে।
Please Share This Post in Your Social Media