লালমনিরহাটে ১৮ কেজি গাঁজাসহ ২ জন আটক
- প্রকাশের সয়ম :
মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
-
১২১
বার দেখা হয়েছে

লালমনিরহাট সংবাদদাতা।। লালমনিরহাটে ১৮ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করেছে সদর থানা পুলিশ। এসময় গাঁজা পরিবহনে ব্যবহৃত ট্রাকটিকেও আটক করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় তিস্তা টোল প্লাজা থেকে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) খালেকুল বাদশা গাঁজাসহ ট্রাকটিকে আটক করেছেন।
পুলিশ জানায়, কু্ড়িগ্রাম থেকে ছেড়ে আসা একটি ট্রাক (যার রেজি নং-ঢাকা মেট্রো-ট-১৮-৮০২৪) তিস্তা টোল প্লাজায় আটক করে তল্লাশী করা হয়। এসময় ট্রাকের ভিতর থেকে ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আর আটক করা হয় দুজনকে। এরা হলেনঃ কু্ড়িগ্রামের বানচারভিটার মোর্শেদ আলীর ছেলে রাফিউল ইসলাম (৪১) ও একই এলাকার আব্দুল মজিদের ছেলে হাফিজুল ইসলাম (২৭)। এসময় ট্রাকটিকেও আটক করেছে পুলিশ।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
আমাদেরবাংলাদেশ/সুলতান/রিফাত
Please Share This Post in Your Social Media