আমাদেরবাংলাদেশ ডেস্ক।।ক্সবাজার সংবাদদাতা: সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যাকাণ্ডে জড়িত ছিলেন না বলে দাবি করেছেন চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কোবরা। তার দাবি, সিনহার সাথে কোন পরিচয় যেমন তার ছিলো না তেমনি বরখাস্ত হওয়া ওসি প্রদীপের সাথেও কোন ঘনিষ্টতা ছিলো না।
সিনহা হত্যায় সংশ্লিষ্টতা নিয়ে একটি জাতীয় পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া খবরের প্রতিবাদে সোমবার (১০ আগষ্ট) বিকেলে কক্সবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন। এসময় ইলিয়াস কোবরা বলেন, টেকনাফের নোয়াখালিয়া পাড়ায় তার কোন বাগান বাড়ি নেই। মানহানী ও অপপ্রচারের অভিযোগে একটি জাতীয় পত্রিকা ও সংশ্লিষ্ট প্রতিবেদকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।
ইলিয়াল কোবরা আশঙ্কা প্রকাশ করে বলেন, তার এলাকার একটি মসজিদ সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কিছু মানুষ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে থাকতে পারে।
স¤প্রতি একটি জাতীয় পত্রিকায় খবর প্রকাশ করা হয় যে, বরখাস্ত হওয়া ওসি প্রদীপের সাথে যোগসাজশ করে ৩১ জুলাই ইলিয়াস কোবরা তার বাগান বাড়ি ঘুরিয়ে দেখানোর নামে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহাকে নির্দিষ্ট একটি সময়ের জন্য আটকে রাখেন।
আমাদেরবাংলাদেশ/রিফাত