আমাদেরবাংলাদেশ ডেস্ক।। নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশে ৪২ জনের মৃত্যু হয়েছে। আর, করোনা আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন ২ হাজার ৯৯৫ জন।
এ নিয়ে দেশে করোনায় মোট ৩ হাজার ৫১৩ জনের প্রাণহানি হলো। আর, এই প্রাণঘাতী ভাইরাসে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ২ লাখ ৬৬ হাজার ৪৯৮ জন।দেশে করোনা শনাক্ত হওয়ার ১৫৮তম দিনে আজ বুধবার (১২ আগস্ট), দেশের করোনা পরিস্থিতি নিয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় সারা দেশে নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪,৫৫০ হাজার টি। আর এ সময়ে পরীক্ষা করা হয়েছে ১৪,৭৫১ টি নমুুনা। এর মধ্যে ২,৯৯৫ জনের দেহে করোনার উপস্থিতি পাওয়া গেছে। যেখানে পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২০.৩০ শতাংশ। আর এ পর্যন্ত পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২০.৪৬ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪২ জনের মধ্যে ৩৩ জন পুরুষ ও ৯ জন নারী। যেখানে শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩২ শতাংশ। এছাড়া, এ সময়ে সুস্থ হয়েছেন আরও ১ হাজার ১১৭ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ১ লাখ ৫৩ হাজার ৮৯ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭.৪৪ শতাংশ।
বাংলাদেশে করোনাভাইরাস শনাক্ত হয় গত ৮ই মার্চ। ওইদিন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। এরপর থেকে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত শনাক্তকৃত রোগীর সংখ্যা অনেকটাই সমান্তরাল ছিলো। কিন্তু তারপর থেকে বেড়েই চলেছে রোগীর সংখ্যা।
এদিকে, বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৭ লাখ ৩৯ হাজার ছাড়িয়েছে। এতে শনাক্ত হয়েছেন ২ কোটি ২ লাখের বেশি মানুষ। তবে, ১ কোটি ৩১ লাখের বেশি মানুষ করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন।
আমাদেরবাংলাদেশ/রিফাত