নিজস্ব প্রতিবেদক।। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সামাজিক দূরত্ব মেনে আনুষ্ঠানিকভাবে শোক নিবেদন ও পুষ্পস্তবক অর্পন করেছেন যশোর জেলা পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ আশরাফ হোসেন পিপিএম।
আজ (১৫ ই আগস্ট) শনিবার সকালে যশোরের গরিবশাহ্ মোড়ে অবস্থিত বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন যশোর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম পিপিএম, যশোর, অতিরিক্ত পুলিশ সুপার “ক” সার্কেল গোলাম রব্বানী শেখ, পিপিএম, যশোর অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোহাম্মদ অপু সরোয়ারসহ জেলা পুলিশের উদ্ধর্তন কর্মকর্তাগণ।
(আমাদেরবাংলাদেশ.কম/রিফাত)