রাজবাড়ী সংবাদদাতা ।।রাজবাড়ীতে বেড়েই চলেছে করোনা ভাইরাসের প্রকোপ আজ শনিবার নতুন করে আক্রান্ত হয়েছে ১০৫ জন এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯২৪ জনে। রাজবাড়ী সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল ইসলাম বলেন গত ১২ই আগস্ট ১৭৩ টি স্যাম্পল প্রেরণ করা হয় তাতে আজ শনিবার ১৫ই আগস্ট ১০৫ জন পজিটিভ আসে।
এর মধ্যে রাজবাড়ী সদর উপজেলার ৫৬ জন (৮৭টা স্যাম্পল), পাংশা উপজেলার ২২ জন (৩৩টা স্যাম্পল), কালুখালী উপজেলার ০১ জন (০৭ স্যাম্পল), বালিয়াকান্দি উপজেলার ২১ জন (৩৬ স্যাম্পল), গোয়ালন্দ উপজেলার ০৫ জন (১০ স্যাম্পল)। এ পর্যন্ত রাজবাড়ীতে মোট পজিটিভ রোগী শনাক্ত হয়েছে ১৯২৪ জন, মোট সুস্থ হয়েছেন ১০১৪ জন মোট মৃত ১৮ জন মোট হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৮৬৪ জন মোট হাসপাতলে ভর্তি রয়েছেন ২৭ জন মোট স্যাম্পল প্রেরণঃ ৮০৮৯ স্যাম্পল রিপোর্ট প্রাপ্তিঃ ৭৯২৪ জন, স্যাম্পল রিপোর্ট পেন্ডিং ১৬৫ জন।