অভয়নগর(যশোর)সংবাদদাতা।। অভয়নগর উপজেলার প্রাণ হিসেবে খ্যাত ভৈরব নদে অবৈধভাবে স্থাপিত লং-বুমসহ স্কেভেটর অপসারণ করে নদকে এবং ঘাটে কর্মরত হ্যান্ডলিং শ্রমিকদের বাঁচানোর জোর দাবি জানিয়েছেন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
রোববার সকালে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনাসভায় অভয়নগর-নওয়াপাড়া হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি ফালগুন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অভয়নগর- নওয়াপাড়া পৌর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা একরাম ফারাজী, সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম সর্দার, শ্রমিকনেতা নজরুল খান, সোহেল রানা, কাজী গোলাম কিবরিয়া, আমিনুর রহমান ও নূর ইসলাম খান। সভায় নেতৃবৃন্দ অচিরেই ভৈরব নদ থেকে লং-বুমসহ স্কেভেটর অপসারণ করে নদটিকে এবং শ্রমিকদের বাঁচানোর জোর দাবি জানান। সভায় অতি দ্রত তাদের দাবি পূরণ না হলে আগামীতে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেয়া হয়।
(আমাদেরবাংলাদেশ.কম/রিফাত)