pinuppin uppin up casinopinup azpinappinup casinopin-uppin up onlinepin up azpinuppin uppin up casinopinappin up azpin up azerbaycanpin-uppinuppin uppin up casinopinup azpinup azerbaycanpin up azerbaycanpin up azerbaijanpin up azpin-uppin up casinopin up casino gamepinup loginpin up casino indiapinup casinopin up loginpinup indiapin up indiapin up bettingpinup loginpin up casino indiapinup indiapin uppinuppin-uppin up 777pin up indiapin up betpin uppin up casinopinup loginpin-up casinopin-uppinup indiapin up kzpinup kzpin-up kzpinuppin up casinopin uppin up kzпинапpin-uppin uppinuppin-upmostbetmosbetmosbet casinomostbet azmosbetmostbetmostbet casinomostbet azmostbet az casinomosbet casinomostbet casinomostbetmostbet aviatormostbet casinomostbet kzmostbetmosbetmosbet aviatormostbet casinomostbetmastbetmostbet onlinemosbetmosbetmostbetmosbet casinomostbet kzmostbetmosbetmosbet casino kzmostbet kzmostbetmostbet casinomostbet onlineмостбетmosbetmosbet casinomostbetmostbet kz1 win aviatoraviator 1 winaviator mostbetaviator1 win casino1win kz casino1 win bet1win kz1win casino1 winonewin casino1 winonewin app1 win game1 win aviator game1win1 win1win uz1win casino1 win online1 win1win casino1win aviator1 win1win casino1win1win aviator1 win1win casino1win online1 win az1win lucky jet1win1 win1 win az1win1win casino1win1 win1 win casino1win slot1win apostas1win slots1win apostalucky jetlucky jet casinolucky jetlucky jet crashlucky jet crashlucky jet casinomostbet lucky jetluckyjetlukyjetlucky jetlucky jet crashlucky jetlucky jet casino4rabet pakistan4rabet4era bet4rabet bd4rabet bangladesh4rabet4rabet game4r bet4rabet casino4rabet4r bet4rabet bd4rabet slots4a bet4era bet4x bet4rabet indiaparimatchmosbet casinomosbet kzmostbetmostbet kzmostbet aviatormosbet aviatormosbetmostbet aviatormostbetmosbetmostbetmosbetmosbet indiamostbetmosbetmostbet india1win cassino1 win casino1 win
শিরোনাম:
পর্যায়ক্রমে মাঠ থেকে সশস্ত্র বাহিনী প্রত্যাহার করা হচ্ছে ৭ মার্চের ভাষণ বাজিয়ে গ্রেপ্তার ইমি অবশেষে কারামুক্ত ‘সরকার দুর্নীতির বিরুদ্ধে অঙ্গীকারাবদ্ধ’—প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর ইফতেখারুজ্জামান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাব বিবেচনা করছে ইরান ঢাকাসহ ১৮ জেলায় কালবৈশাখীর আভাস সান্তাহার পৌর যুবদলের নেতৃত্বে সৌরভ কর্মকার: তৃণমূলের প্রত্যাশার নতুন দিগন্ত নবীনগরের ছলিমগঞ্জে ফেমাস হাসপাতালের ভুল চিকিৎসায় আঙুল হারালেন রোগী ‎তানোরে পুলিশের,ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত জনগণের সমস্যা সমাধানে এসপি-র আশ্বাস ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয় : পেজেশকিয়ান নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে ডিসিদের প্রতি প্রধান বিচারপতির আহ্বান
দেশব্যাপী সিরিজ বোমা হামলার ১৫ বছর আজ

দেশব্যাপী সিরিজ বোমা হামলার ১৫ বছর আজ

সংগৃহিত

আমাদেরবাংলাদেশ ডেস্ক।।দেশব্যাপী সিরিজ বোমা হামলার ১৫ বছরপূর্তি আজ। ২০০৫ সালের ১৭ আগস্ট জামআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) নামের একটি জঙ্গি সংগঠন পরিকল্পিতভাবে দেশের ৬৩ জেলায় একই সময়ে বোমা হামলা চালায়। মুন্সীগঞ্জ ছাড়া সব জেলায় প্রায় ৫০০ পয়েন্টে বোমা হামলায় দু’জন নিহত ও অন্তত ১০৪ জন আহত হন।

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, এ ঘটনায় দেশের বিভিন্ন থানায় ১৬১টি মামলা হয়। ওই বছরের ১৪ নভেম্বর ঝালকাঠিতে বিচারক বহনকারী গাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালায় জঙ্গিরা। এতে নিহত হন ঝালকাঠি জেলা জজ আদালতের বিচারক জগন্নাথ পাড়ে ও সোহেল আহম্মদ।

২০০৫ সালের এই দিনে সকাল সাড়ে ১১টায় পাঁচটি বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে ঝালকাঠি শহর। একই সময় বোমার বিস্ফোরণ ঘটে ঝালকাঠি জেলা জজ আদালত চত্বর, জেলা প্রশাসক কার্যালয়, জেলা আইনজীবী সমিতি, সদর উপজেলা পরিষদ চত্বর ও বিকনা টেম্পো স্ট্যান্ডে।

এ ঘটনায় ঝালকাঠি থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাব আলী বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা করেন। মামলায় আহত অবস্থায় আটক ফরিদ হাওলাদারকে গ্রেফতার দেখানো হয়।

২০০৬ সালের ২২ অক্টোবর গোয়েন্দা পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। জেএমবির সদস্য জিয়াউর এবং আহত অবস্থায় আটক রিকশাচালক ফরিদকে অভিযোগপত্রে আসামি করা হয়।

সিরিজ বোমা হামলার ঘটনায় প্রায় ১৫ বছর পর দুই জঙ্গিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ঝালকাঠির আদালত। একই সঙ্গে বিস্ফোরক আইনের ৪ ধারায় আসামিদের আরও ১০ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে।

গত ১৯ ফেব্রুয়ারি দুপুরে ঝালকাঠির বিশেষ ট্রাইব্যুনাল-২ আদালতের বিচারক শেখ মো. তোফায়েল হাসান আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- ঝালকাঠির বিকনা গ্রামের মো. ইউনুস মল্লিকের ছেলে মো. জিয়াউর রহমান এবং বৈদারাপুর গ্রামের মোশাররফ হোসেনের ছেলে ফরিদ হোসেন।

পুলিশ জানায়, ২০০৫ সালের ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার ঘটনায় সারাদেশে ১৫৯টি মামলার মধ্যে ৯৪টি মামলার বিচার সম্পন্ন হয়েছে। এসব মামলায় ৩৩৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। এখন ৫৫টি মামলা বিচারের অপেক্ষায় রয়েছে। যার আসামি সংখ্যা হচ্ছে ৩৮৬ জন। এই সিরিজ বোমা হামলার রায় প্রদান করা মামলাগুলোর ৩৪৯ জনকে অব্যাহতি দেয়া হয়েছে। আসামিদের মধ্যে ২৭ জনের বিরুদ্ধে ফাঁসির রায় দেয়া হয়। এর মধ্যে ৮ জনের ফাঁসি কার্যকর করা হয়েছে।

ঝালকাঠি বিশেষ ট্রাইব্যুনাল-২ এর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আ স ম মোস্তাফিজুর রহমান মনু জানান, ২০০৫ সালের ১৭ আগস্ট বেলা ১১টা ৩০ মিনিটে ঝালকাঠি জেলা শহরের পাঁচটিস্থানে সিরিজ বোমার বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। ওই ঘটনায় ঝালকাঠি থানার তৎকালীন ওসি মো. সোহরাব আলী বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন। মামলায় ঘটনাস্থল থেকে আহত অবস্থায় আটক ফরিদ হোসেনকে গ্রেফতার দেখানো হয়।

২০০৬ সালের ২২ অক্টোবর আদালতে চার্জশিট দেয় গোয়েন্দা পুলিশ। মামলায় আদালত ১৩ জন সাক্ষীর সাক্ষ্য নেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আ স ম মোস্তাফিজুর রহমান মনু এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট নাসির উদ্দিন কবীর ও অ্যাডভোকেট মমিনউদ্দিন খলিফা।

মামলায় ঝালকাঠির আদালতে জেএমবি প্রধান শায়খ আবদুর রহমানসহ সাত শীর্ষ জঙ্গির ফাঁসির আদেশ হয়। ২০০৭ সালের মার্চ মাসে জঙ্গিদের ফাঁসি দেশের বিভিন্ন স্থানে কার্যকর হয়। বিচারক হত্যা মামলার কৌসুলি অ্যাডভোকেট হায়দার হোসাইন জেএমবির আশ্রয়-প্রশ্রয় দাতাদের নিয়ে ছিলেন উদ্বিগ্ন।

জেএমবিরা যাদের মাধ্যমে ঝালকাঠিতে আশ্রয় নিয়ে এ ধরনের হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় নেয়ার জন্যও কঠোর দাবি ছিল তার। ওই বছরের (২০০৭ সালের) ১১ এপ্রিল ঝালকাঠি নতুন কলেজ রোডের গোরস্থান মসজিদ থেকে এশার নামাজ পড়ে বের হবার সময় জেএমবির আততায়ীর সদস্যরা তাকেও গুলি করে হত্যা করে।

প্রশ্রয়দাতাদের চিহ্নিত করে আইনের আওতায় না নেয়ায় এখনও উদ্বেগ আর ঝুঁকি নিয়ে জীবন অতিবাহিত করছেন অ্যাডভোকেট হায়দার হোসাইনের ছেলে তারেক ইবনে হায়দার।

ঝালকাঠির একটি গোয়েন্দা সংস্থার কর্মকর্তা জানান, ১৭ আগস্ট উপলক্ষে জেলাজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটা গুরুত্বপূর্ণ মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবে।

আমাদেরবাংলাদেশ/রিফাত

Please Share This Post in Your Social Media

সর্বস্বত্ব সংরক্ষিত: ২০১৮-২০২৩ © আমাদেরবাংলাদেশ.ডটকম