নিজস্ব প্রতিবেদক।। বগুড়ার ফুলবাড়ীতে বিট পুলিশিং কার্যক্রমের উদ্ধোধন করা হয়েছে। আজ সোমবার (১৭ আগস্ট) বিকালে বৃক্ষরোপন করে সেবা সমুহের উদ্বোধন করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার গাবতলী সার্কেল সাবিনা ইয়াসমিন।
পরে ইউনিয়নপরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।
ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনোয়ারুত তারিক মোহাম্মাদের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ (ওসি) আল আমিন, সমাজসেবক আলহাজ্ব রফিকুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক জাহাবুল ইসলাম পিস্তুল, ঐ ইউনিয়নের দায়ীত্বপ্রাপ্ত বিট অফিসার এস আই মাহবুব হাসান, সহকারী অফিসার রেজাউল করিম, উপজেলা অনলাইন প্রেসক্লাবের সাধারন সম্পাদক শিবলী সরকার প্রমুখ। ছাত্রলীগ নেতা উমর ফারুকের সঞ্চালনায় ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মুহিতুল ইসলাম মীম সহ ইউপি সদস্য, শিক্ষক, সাংবাদিক এবং স্থানীয় সূধীজন আলোচনা সভায় উপস্থিত ছিলেন।