আমাদেরবাংলাদেশ ডেস্ক।।বাংলাদেশে প্রথম নারী আলোকচিত্রী সাঈদা খানম মারা গেছেন। গতরাত পৌনে ৩টায় রাজধানীর বনানীর নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয় তার।
১৯৩৭ সালের ২৯শে ডিসেম্বর পাবনায় তাঁর জন্ম। বারো বছর বয়স থেকে ছবি তোলা শুরু। তবে ১৯৫৬ সালে ‘বেগম’ পত্রিকা দিয়ে পেশাদার আলোকচিত্রী হিসেবে কাজ শুরু করেন। মুক্তিযুদ্ধের সময় গুরুত্বপূর্ণ অনেক ছবি তুলেছেন তিনি। সবচেয়ে উল্লেখযোগ্য ছবির একটি তুলেছিলেন ঢাকার আজিমপুরে।
যুদ্ধ শুরুর আগে অস্ত্র হাতে প্রশিক্ষণরত একদল নারীযোদ্ধার ছবি তুলেছিলেন একুশে পদক প্রাপ্ত সাইদা খানম। বাংলা একাডেমি ও ইউএনএবির আজীবন সদস্য ছিলেন। বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি এবং বাংলাদেশ মহিলা সমিতির সঙ্গেও যুক্ত ছিলেন সাঈদা খানম।
আমাদেরবাংলাদেশ/রিফাত