pinuppin uppin up casinopinup azpinappinup casinopin-uppin up onlinepin up azpinuppin uppin up casinopinappin up azpin up azerbaycanpin-uppinuppin uppin up casinopinup azpinup azerbaycanpin up azerbaycanpin up azerbaijanpin up azpin-uppin up casinopin up casino gamepinup loginpin up casino indiapinup casinopin up loginpinup indiapin up indiapin up bettingpinup loginpin up casino indiapinup indiapin uppinuppin-uppin up 777pin up indiapin up betpin uppin up casinopinup loginpin-up casinopin-uppinup indiapin up kzpinup kzpin-up kzpinuppin up casinopin uppin up kzпинапpin-uppin uppinuppin-upmostbetmosbetmosbet casinomostbet azmosbetmostbetmostbet casinomostbet azmostbet az casinomosbet casinomostbet casinomostbetmostbet aviatormostbet casinomostbet kzmostbetmosbetmosbet aviatormostbet casinomostbetmastbetmostbet onlinemosbetmosbetmostbetmosbet casinomostbet kzmostbetmosbetmosbet casino kzmostbet kzmostbetmostbet casinomostbet onlineмостбетmosbetmosbet casinomostbetmostbet kz1 win aviatoraviator 1 winaviator mostbetaviator1 win casino1win kz casino1 win bet1win kz1win casino1 winonewin casino1 winonewin app1 win game1 win aviator game1win1 win1win uz1win casino1 win online1 win1win casino1win aviator1 win1win casino1win1win aviator1 win1win casino1win online1 win az1win lucky jet1win1 win1 win az1win1win casino1win1 win1 win casino1win slot1win apostas1win slots1win apostalucky jetlucky jet casinolucky jetlucky jet crashlucky jet crashlucky jet casinomostbet lucky jetluckyjetlukyjetlucky jetlucky jet crashlucky jetlucky jet casino4rabet pakistan4rabet4era bet4rabet bd4rabet bangladesh4rabet4rabet game4r bet4rabet casino4rabet4r bet4rabet bd4rabet slots4a bet4era bet4x bet4rabet indiaparimatchmosbet casinomosbet kzmostbetmostbet kzmostbet aviatormosbet aviatormosbetmostbet aviatormostbetmosbetmostbetmosbetmosbet indiamostbetmosbetmostbet india1win cassino1 win casino1 win
শিরোনাম:
নড়াইলের নবগঙ্গা নদীর পানি পচে দেশীয় প্রজাতির মাছ আধমরা অবস্থা!!!

নড়াইলের নবগঙ্গা নদীর পানি পচে দেশীয় প্রজাতির মাছ আধমরা অবস্থা!!!

নড়াইল সংবাদদাতা।।পাট জাগ দেওয়ায় ওপর দিয়ে প্রবাহিত নবগঙ্গা নদীর পানি পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। স্বচ্ছ, টলটলে নবগঙ্গা নদীর পানি দূষিত হয়ে কালো রঙ ধারন করেছে। ফলে, নদী তীরবর্তী এলাকায় বিশুদ্ধ পানির তীব্র অভাব দেখা দিয়েছে।পানি পচে যাওয়ায় দেশীয় প্রজাতির মাছ আধমরা অবস্থায় ভেসে উঠছে। এ সব আধমরা মাছ ধরার জন্য জেলেদের পাশাপাশি বহু লোক রাত-দিন কোচ নিয়ে নদীর এপাড়-ওপাড় চষে বেড়াচ্ছেন।

এক সময় নড়াইলের লোহাগড়ার পাটচাষিরা খাল-বিল, ডোবা-নালায় পাট জাগ দিতেন। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে খাল-বিল, ডোবা-নালায় পানির সংকট দেখা দিয়েছে। ফলে, চাষিরা বাধ্য হয়ে নবগঙ্গা নদীতে পাট জাগ দিচ্ছেন। এই কারণে পানি দূষিত হয়ে তা ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। নদীর পানি পচে যাওয়ায় কেউই নদীতে গোসল করছেন না।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর লোহাগড়ায় ১১ হাজার ৭০০ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। চাষ হয়েছে ১১ হাজার ৯২৫ হেক্টর জমিতে। পাট চাষ মৌসুমের শুরুতে বৃষ্টি হওয়ায় এ বছর লোহাগড়ায় পাটের ফলন আশানুরূপ হয়নি।এ অঞ্চলের পাটচাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা কাটা পাট নিয়ে বিপাকে রয়েছেন। অনেক চাষি পানির অভাবে জমি থেকে পাট কাটছেন না। ভারি বৃষ্টিপাত না হওয়ায় খাল-বিল, ডোবা-নালায় পানি নেই বললেই চলে। অধিকাংশ চাষি তাই বাধ্য হয়েই নবগঙ্গা নদীতে পাট জাগ দিচ্ছেন।

সরেজমিন দেখা যায়, নবগঙ্গা নদীর প্রায় ২৫ কিলোমিটারজুড়ে পাট জাগ দেওয়া হয়েছে। এর ফলে নলদী ত্রিমোহনা থেকে লুটিয়া এলাকা পর্যন্ত নদীর পানি দূষিত হয়ে পড়েছে। পানি পচে দুর্গন্ধময় হয়ে পড়েছে। ফলে তীরবর্তী এলাকার হাজার হাজার মানুষ নদীর পানি ব্যবহার করতে পারছেন না। অপর দিকে, দেশি প্রজাতির বিভিন্ন মাছ আধমরা অবস্থায় ভেসে উঠছে।
‘নবগঙ্গা নদী বাঁচাও আন্দোলনের’ নেতা সাংবাদিক রেজাউল করিম বলেন, কৃষকের অসচেতনতা এবং কৃষি বিভাগের উদাসীনতায় নবগঙ্গা দূষণের কবলে পড়েছে। দূষণরোধে এলাকাবাসীকে সচেতন হতে হবে।

নবগঙ্গা নদীতে পাট জাগ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সমরেন বিশ্বাস বলেন, পাট যেহেতু অর্থকরী ফসল, সেহেতু তা নষ্ট করা যাবে না। রিবন রেটিং পদ্ধতি সম্পর্কে সচেতনতার অভাবে কৃষকরা সনাতন পদ্ধতিতে পাট জাগ দিয়ে আসছেন।
তিনি জানান, নদী দূষণ বন্ধে আপাতত কৃষি বিভাগের কোনো নির্দেশনা নেই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকুলকুমার মৈত্র বলেন, নদীতে পাটজাগ বন্ধে সরকারিভাবে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।

Please Share This Post in Your Social Media

সর্বস্বত্ব সংরক্ষিত: ২০১৮-২০২৩ © আমাদেরবাংলাদেশ.ডটকম