আমাদেরবাংলাদেশ ডেস্ক।। তিন মাস বন্ধ থাকার পর দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ কৃত্রিম জলাধার কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ শুরু হয়েছে। ফলে কাপ্তাই হ্রদে বেড়েছে জেলেদের কর্মব্যস্ততা, ফিরেছে প্রাণচাঞ্চল্য। আশানুরূপ মাছ পেয়ে স্বস্তি ফিরেছে ব্যবসায়ীদের মাঝে।
দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ কৃত্রিম জলাধার কাপ্তাই হ্রদে মৎস্য শিকার শুরু হয়েছে। নিষেধাজ্ঞার সময় শেষ হলে, মাছ ধরতে দলবেধে কাপ্তাই লেকে নামেন জেলেরা। মাছ ব্যবসায়ী আর জেলেদের কর্মব্যস্ততায় মুখর হয়ে উঠেছে ৭২৫ বর্গকিলোমিটার আয়তনের কাপ্তাই হ্রদ।
রাঙামাটির বিএফডিসি মৎস্য পরিবহন ঘাটে সারাদিন কাপ্তাই হ্রদের বিভিন্ন স্থান থেকে মাছ আসা শুরু করেছে। রাঙামাটি মৎস্য ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সভাপতি জ্নাান দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও এই মাছ বাজারজাত করা হয়। এবারের মাছের আকার আকৃতি গঠন ভাল তাই রাজস্ব আদায়ও হবে বেশি হবে বলে মনে করেন মৎস্য কর্মকর্তারা।
পহেলা মে থেকে ৩১ জুলাই পর্যন্ত কাপ্তাই হ্রদে মাছ শিকার বন্ধ রাখা হয়। পরবর্তীতে সেই সময় সীমা বাড়িয়ে নিষেধাজ্ঞার মেয়াদ ১০ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়।
(আমাদেরবাংলাদেশ.কম/রিফাত)