ঢাকা।। করোনা পরিস্থিতিতে দেশে ফেরা প্রবাসীরা আবুধাবির কর্মস্থলে ফিরতে নতুন জটিলতার মুখে পড়েছেন। এমপ্লয়মেন্ট ভিসা থাকা বাংলাদেশিদের ঢুকতে দিচ্ছে না সংযুক্ত আরব আমিরতের আবুধাবী কর্তৃপক্ষ। গত এক সপ্তাহে প্রায় দেড়শ’ বাংলাদেশি কর্মীকে আবুধাবী থেকে ফেরত পাঠানো হয়েছে। এর কোন ব্যাখ্যাও দিচ্ছে না তারা। ফলে আবুধাবীগামী বাংলাদেশি কর্মীদের টিকেট দেয়া বন্ধ করেছে বিমান। এতে ক্ষুব্ধ প্রবাসীরা।
কুমিল্লার সোহেলের মতো সংয্ক্তু আরব আমিরাতের আবুধাবী পৌঁছেও ইমিগ্রেশন বিভাগের আপত্তির কারণে সে দেশে ঢুকতে অনুমতি পাননি ৬৮ প্রবাসী। গত এক সপ্তাহে এভাবে প্রায় দেড়শ প্রবাসীকে আবুধাবী বিমানবন্দর থেকে দেশে ফেরত পাঠানো হয়েছে।
তারপরও আরব আমিরাতে নিজের কর্মস্থলে ফিরতে প্রতিদিনই মিতিঝিল বিমান অফিসের সামনে টিকেটের জন্য ধর্না দিচ্ছেন প্রবাসীরা।
এদিকে, এম্পয়মেন্ট ভিসাধারীদের ফেরত পাঠানোর বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি আবুধাবি কর্তৃপক্ষ। এ কারণে আপাতত এম্পয়মেন্ট ভিসাধারীদের কাছে টিকেট বিক্রি বন্ধ করেছে বিমান।
এদিকে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও এয়ার এরাবিয়ার ফ্লাইটে আবুধাবির যাত্রীদের কেন ফেরত পাঠানো হচ্ছে তা জানতে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষকে নির্দেশ দিয়ে সরকার।
(আমাদেরবাংলাদেশ.কম/রিফাত)