রাজবাড়ী সংবাদদাতা।।রাজবাড়ীতে যথাযথ মর্যাদায় রক্তাক্ত ভয়াল (২১শে আগস্ট) দিবস পালিত হয়েছে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের উদ্যোগে এ দিবস পালিত হয়।
এ সময় জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু এবং আইভি রহমান এর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, সহ আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
বঙ্গবন্ধুর সোনার বাংলায় সন্ত্রাস ও জঙ্গীবাদের ঠাঁই নাই” এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার ( ২১ আগষ্ট) সকালে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের আয়োজনে নিজস্ব কার্যালয়ে রক্তাক্ত ২১শ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পরে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক কাজী ইরাদত আলী, যুগ্ন-সাধারন সম্পাদক এ্যাড. রফিকুল ইসলাম, এ্যাড. শফিকুল আযম মামুন , জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি তানিয়া সুলতানা কংকন, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাওন মিয়া কহিনুর, পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. উজির আলী বিশ্বাস, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম শফি, জেলা শ্রমিক লীগের সভাপতি রকিবুল ইসলাম পিন্টু, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোঃ হাফিজুর রহমান হাফিজ, জেলা কৃষক লীগ সভাপতি আবুল কালাম আজাদ প্রমূখ।
অনুষ্ঠান শেষে ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত নেতা-কর্মীদের জন্য দোয়া করেন। পরে বর্তমান পরিস্থিতি করোনায় আক্রান্ত রাজবাড়ী জেলা আওয়ামী লীগের নেতাকর্মীসহ সারা দেশের মানুষের কল্যাণে দোয়া করা হয়।