সুনামগঞ্জ সীমান্তে ২ লক্ষ টাকার ভারতীয় পণ্য আটক
- প্রকাশের সয়ম :
শুক্রবার, ২১ আগস্ট, ২০২০
-
১১২
বার দেখা হয়েছে

সুনামগঞ্জ সংবাদদাতা।। সুনামগঞ্জ সীমান্তে প্রায় ২ লক্ষ টাকার ভারতীয় পাথর, জনসন বেবী ক্রিম এবং বারকী নৌকা আটক করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি সদস্যরা।
বিজিবি সূত্রে জানাযায়, সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবির ডুলুরা সীমান্ত ফাঁড়ির একটি টহল দল ২১ আগস্ট বৃহস্পতিবার দুপুর ১ টার সময় অভিযান চালিয়ে সীমান্ত পিলার ১২১৮/৬-এস এর বিশ্বম্ভরপুর উপজেলার ১নং শলুকাবাদ ইউনিয়নের ধোপাযান চলতি নদী হতে ১০ ঘনফুট ভারতীয় পাথর এবং ০১টি বারকী নৌকা আটক করে। যার আনুমানিক মূল্য ৫১ হাজার ২০০ টাকা।
অপরদিক একই ব্যাটালিয়নের বনগাঁও সীমান্ত ফাঁড়ির একটি টহল দল একই দিনে ২টার সময় সীমান্ত পিলার ১২১৬/১-এস এর এলাকার সুনামগঞ্জ সদর উপজেলার ২নং রংগারচড় ইউনিয়নের চিনাউড়া নামক স্থান থেকে ২,৪০০ পিস ভারতীয় বেবী ক্রিম আটক করে, যার আনুমানিক মূল্য ১ লাখ ৪৪ হাজার টাকা।
এর সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক মো: মাকসুদুল আলম বলেন, আটককৃত ভারতীয় পাথর, জনসন বেবী ক্রিম এবং বারকী নৌকা শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
(আমাদেরবাংলাধেশ.কম/রিফাত/কামাল)
Please Share This Post in Your Social Media