আমাদেরবাংলাদেশ ডেস্ক।।ময়মনসিংহের ভালুকায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে ঘটনাস্থলেই নারী শিশুসহ ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।
শনিবার (২২ আগস্ট) সকাল ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকা পৌর শহরের কলেজগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।ভালুকা মডেল থানার ওসি মাইন উদ্দিন জানান, ময়মনসিংহের হালুয়াঘাট থেকে ছেড়ে আসা ইমাম পরিবহণের একটি বাস ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলা সদরের ডিগ্রী কলেজের সামনে পৌঁছালে ইউ টার্ন নেয়ার সময় একটি প্রাইভেটকারকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই এক শিশু, দুই নারী ও তিনজন পুরুষ ঘটনাস্থলেই মারা যায়। এরা সকলেই প্রাইভেটকারের যাত্রী। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় আহত হয় বাসের ৫ যাত্রী। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
তিনি আরো জানান, দুর্ঘটনার কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রায় ১ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং রাস্তায় যান চলাচল স্বাভাবিক করে।
আমাদেরবাংলাদেশ/আরাফাত