বিশেষ প্রতিনিধি মোঃ রেজাউল করিম 

সবাই যখন ঈদ নিয়ে কেনা কাটায় ব্যাস্ত সময় কাটাচ্ছেন, তখন রাজধানীর সন্নিকটে সাভার মহিলা আওয়ামী লীগের নেত্রীবৃন্দও ব্যাস্ত সময় কাটাচ্ছে হাসপাতালে কিংবা মহল্লায় বাসা বাড়ি গুলোতে।

বিভিন্ন হাসপাতালে ভর্ত্তী হওয়া ডেঙ্গু রোগীদের খোঁজ খবর নেওয়া, অসহায় গরীব রোগীদের আর্থিক সহযোগিতা প্রদানও করছেন তারা। এছাড়া প্রতিটি মহল্লায় বাড়ি বাড়ি ঢুকে মানুষকে সচেতনতা মূলক পরামর্শ বিভিন্ন বাড়ির ছাদে উঠে টবে জমে থাকা পানিও পরিস্কার করছেন তারা।
সাভার থানা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সেলিনা পান্নার সাথে কথা হলে তিনি নিউজক্যাম্প২৪ কে বলেন, ঈদের আনন্দ প্রতি বছরই আসবে যাবে। কিন্তু একটু অসচেতনতাই কেড়ে নিতে পারে একটি জীবন তখন ঈদের আনন্দটা কোথায় গিয়ে দাঁড়াবে? আমরা জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক তিনি দেশ ও দেশের মানুষকে নিয়ে ভেবেছেন সবসময়। আমরাও জাতির পিতার পথ অনুসরণ ও তার কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশ মেনে চলছি প্রতিটি মুহুর্তে। আমরা যদি একটু সচেতন হই তাহলে ডেঙ্গু আর ধারে কাছে আসতে পারবেনা বলে নিউজক্যাম্প২৪ কে বলেন তিনি।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন, সাভার পৌর মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি জয়শ্রী ঘোষ, সাভার পৌর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেহানা আক্তার, সাভার পৌর মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঙ্গলী রানী, আমিন বাজার ইউনিয়নের মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভীন আক্তারসহ অন্যান্য নেত্রীবৃন্দ।