আমাদেরবাংলাদেশ ডেস্ক।।এবারের ৪৬ দিনের বন্যায় সারাদেশে পাঁচ হাজার ৯৭২ কোটি ৭৪ লাখ ৬২ হাজার ৭৬ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সরকার।
আজ মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে চলতি বছরের বন্যায় ক্ষয়ক্ষতির হিসাব তুলে ধরেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান।এনামুর রহমান বলেন, দেশের ৩৩ জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত ৩৩টি জেলা হলো- লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী, রংপুর, সুনামগঞ্জ, সিরাজগঞ্জ, বগুড়া, জামালপুর, সিলেট, টাঙ্গাইল, রাজবাড়ী, মাদারীপুর, মানিকগঞ্জ, ফরিদপুর, নেত্রকোনা, নওগাঁ, শরীয়তপুর, ঢাকা, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, ব্রাক্ষ্মণবাড়িয়ায়, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, নাটোর, হবিগঞ্জ, ময়মনসিংহ, রাজশাহী, মৌলভীবাজার, গাজীপুর, গোপালগঞ্জ ও পাবনা।
ক্ষয়ক্ষতির চিত্র অনুযায়ী মন্ত্রণালয়গুলো
পুনর্বাসন পরিকল্পনা নেয়া হবে বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী।তিনি বলেন, এবারের বন্যা ৪৬ দিন স্থায়ী ছিল। ১৯৯৮ সালে দেশের ৫০ শতাংশ এলাকা প্লাবিত হয়েছিল, আর এবার প্লাবিত হয়েছে ৩০ শতাংশ এলাকা।
আমাদেরবাংলাদেশ/রিফাত