নিজস্ব প্রতিবেদক।। “গাছ লাগান, পরিবেশ বাঁচান” শ্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম বৃক্ষরোপন কর্মসূচি পালন করেন।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে চুয়াডাঙ্গা সদর পুলিশ ফাঁড়িতে আম, কাঁঠালসহ বিভিন্ন প্রজাতির ২৮টি ফলজ গাছের চারা রোপন করেন পুলিশ সুপার।
এসময় চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, ‘গাছ আমাদের অকৃত্রিম বন্ধু। যা পরিবেশের ভারসাম্য রক্ষাসহ আমাদের জীবনকে সচল রাখতে অগ্রণী ভুমিকা পালন রাখে। পৃথিবীকে আগামী প্রজম্মের বসবাসের উপযোগী করতে বৃক্ষরোপনের বিকল্প নাই। সেই নৈতিক দায়িত্ববোধ থেকেই বৃক্ষরোপন উদ্যোগ গ্রহণ করা হয়েছে মর্মে পুলিশ সুপার অভিমত ব্যক্ত করেন তিনি।’
এসময় জেলা পুলিশে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আমাদেরবাংলাদেশ.কম/রিফাত