আমাদেরবাংলাদেশ ডেস্ক।।ঢাকার ধামরাইয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং স্থানীয়দের মাঝে ফ্রী চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে ধামরাইয়ের দেপাশাই সোমভাগ কাউন্সিলে সোমভাগ ইউনিয়ন আওয়ামী লীগ এবং এর সকল সহযোগী সংগঠনের উদ্যোগে এই দোয়া মাহফিল এবং দিন ব্যাপি বিনামূল্যে চিকিৎসা সেবা কর্মসুচি আয়োজন করা হয়।কর্মসুচিতে সোমভাগ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী আব্দুল মোত্তালিবের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমদ।
অনুষ্ঠানে এ সময় আরও উপস্থিত ছিলেন বিনামুল্যে চিকিৎসা সেবা কেন্দ্রের আয়োজক ভালুম আতাউর রহমান খান ডিগ্রি কলেজের প্রভাষক মোহাম্মদ আওলাদ হোসেন খান, সোমভাগ ইউপি চেয়ারম্যান মোঃ আজাহার আলীসহ স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
আমাদেরবাংলাদেশ/আরাফাত