আমাদেরবাংলাদেশ ডেস্ক।।শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার বুড়ইল ইউনিয়নের তুলাশন গ্রামে এই ঘটনা ঘটে। নিহত দু’জন হলেন: তুলাশন গ্রামের মোফাজ্জল হোসেন (৫৪) ও তার ছেলে শরিফুল ইসলাম (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, তুলাশন গ্রামের প্রায় দুই একর আয়তনের একটি পুকুরে মাছ চাষ করছেন শাহিন আলম নামের এক ব্যক্তি। মাছ চুরি ঠেকাতে পুকুরের চারপাশে বিদ্যুতের লাইন টেনে লাইটিংয়ের ব্যবস্থা করা আছে। সকাল ৮টার দিকে পুকুরে থাকা একটি নৌকায় উঠতে যায় দুই শিশু।
এ সময় বিদ্যুতের ছেঁড়া তারের সংস্পর্শে শিশু দুটি নৌকা থেকে পড়ে যাওয়ার উপক্রম হয়। সঙ্গে সঙ্গে মোফাজ্জল হোসেন ওই দুই শিশুকে রক্ষা করতে গিয়ে পুকুরে পড়ে যান। এতে বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে তিনি চিৎকার শুরু করেন। তার চিৎকারে ছেলে শরিফুল বাবাকে উদ্ধার করতে পুকুরে নামলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে বাবা-ছেলে দুজনই বিদ্যুতায়িত হয়ে মারা যান।
এ ঘটনায় গ্রামবাসী মরদেহ দুটি উদ্ধার করে পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজের মর্গে পাঠায়। তবে ওই শিশু দুটি অক্ষত রয়েছে। দুই শিশুর মধ্যে একজন নিহত মোফাজ্জল হোসেনের নাতি।
পুলিশ জানায়, বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো থানায় মামলা হয়নি। তবে ঘটনার পরপরই পুকুরের মৎস্যচাষি শাহিন আলম গা ঢাকা দিয়েছেন।
আমাদেরবাংলাদেশ/রিফাত