pinuppin uppin up casinopinup azpinappinup casinopin-uppin up onlinepin up azpinuppin uppin up casinopinappin up azpin up azerbaycanpin-uppinuppin uppin up casinopinup azpinup azerbaycanpin up azerbaycanpin up azerbaijanpin up azpin-uppin up casinopin up casino gamepinup loginpin up casino indiapinup casinopin up loginpinup indiapin up indiapin up bettingpinup loginpin up casino indiapinup indiapin uppinuppin-uppin up 777pin up indiapin up betpin uppin up casinopinup loginpin-up casinopin-uppinup indiapin up kzpinup kzpin-up kzpinuppin up casinopin uppin up kzпинапpin-uppin uppinuppin-upmostbetmosbetmosbet casinomostbet azmosbetmostbetmostbet casinomostbet azmostbet az casinomosbet casinomostbet casinomostbetmostbet aviatormostbet casinomostbet kzmostbetmosbetmosbet aviatormostbet casinomostbetmastbetmostbet onlinemosbetmosbetmostbetmosbet casinomostbet kzmostbetmosbetmosbet casino kzmostbet kzmostbetmostbet casinomostbet onlineмостбетmosbetmosbet casinomostbetmostbet kz1 win aviatoraviator 1 winaviator mostbetaviator1 win casino1win kz casino1 win bet1win kz1win casino1 winonewin casino1 winonewin app1 win game1 win aviator game1win1 win1win uz1win casino1 win online1 win1win casino1win aviator1 win1win casino1win1win aviator1 win1win casino1win online1 win az1win lucky jet1win1 win1 win az1win1win casino1win1 win1 win casino1win slot1win apostas1win slots1win apostalucky jetlucky jet casinolucky jetlucky jet crashlucky jet crashlucky jet casinomostbet lucky jetluckyjetlukyjetlucky jetlucky jet crashlucky jetlucky jet casino4rabet pakistan4rabet4era bet4rabet bd4rabet bangladesh4rabet4rabet game4r bet4rabet casino4rabet4r bet4rabet bd4rabet slots4a bet4era bet4x bet4rabet indiaparimatchmosbet casinomosbet kzmostbetmostbet kzmostbet aviatormosbet aviatormosbetmostbet aviatormostbetmosbetmostbetmosbetmosbet indiamostbetmosbetmostbet india1win cassino1 win casino1 win
শিরোনাম:
দৌলতপুরে আন্তঃনগর ট্রেনের স্টপেজের দাবিতে রেল মন্ত্রণালয়ে কুয়েট ভিসি’র প্রস্তাব রাজাপুরে খাল পুনঃখনন পরিদর্শনে ইউএনও: অনিয়মের অভিযোগ নাকচ ধামসোনা ইউনিয়নকে আধুনিক ও মাদকমুক্ত গড়ার অঙ্গীকার নিয়ে মাঠে আলহাজ্ব মোঃ ইসরাফিল হোসেন বাড়লো গণপরিবহনের ভাড়া হিলি স্থলবন্দর দিয়ে দুই দিন আমদানি-রপ্তানি বন্ধ দেশের মানুষের স্বার্থে বিরোধীদলের সঙ্গে আলোচনায় রাজি বিএনপি: প্রধানমন্ত্রী বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা ইসির এশিয়ার জলসীমায় ইরানের তেলবাহী জাহাজ জব্দ করল মার্কিন বাহিনী পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর ১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার
‘বিএনপি নিজেরাই ভুলের চোরাবালিতে আটকে রাজনীতিতে শূন্য হয়ে আছে’

‘বিএনপি নিজেরাই ভুলের চোরাবালিতে আটকে রাজনীতিতে শূন্য হয়ে আছে’

ডেস্ক নিউজ ।। বিএনপি নিজেরাই ভুলের চোরাবালিতে আটকে দেশের রাজনীতিতে শূন্য হয়ে আছে বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সারা দেশে সিরিজ বোমা হামলার প্রতিবাদ সমাবেশে তিনি একথা বলেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, নেতিবাচক ধ্বংসাত্মক রাজনীতি করতে করতে আপনারা ভুলের চোরাবালিতে এসে নিজেরাই নিজেদের শূন্য করে দিয়েছেন, আওয়ামী লীগ আপনাদের শূন্য করতে চায়নি।

তিনি বলেন- খুনের রাজনীতি, হত্যার রাজনীতি, সন্ত্রাসের রাজনীতি, জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতার রাজনীতি দেশে আপনারাই শুরু করেছিলেন। দেশে সিরিজ বোমা হামলা, বাংলা ভাইয়ের রাজনীতি আপনারাই শুরু করেছিলেন- আজ কোন সাহসে সন্ত্রাসের রাজনীতির কথা বলেন?

কাদের আরও বলেন, আপনাদের (বিএনপি) দেখলে মনে হয় শিল্পী জয়নুলের বিখ্যাত কাদামাটিতে আটকেপড়া গরুর গাড়ির মতো। কাদায় আটকেপড়া গরুর গাড়ির মতো বিএনপি আজকে আটকে আছে। সেই কাদা থেকে বেরোতে হলে আপনাদের রাজনৈতিক সংস্কৃতি পাল্টাতে হবে। নেতিবাচক রাজনীতি, খুনের রাজনীতি, সন্ত্রাসের রাজনীতি, জঙ্গিবাদের রাজনীতি, দুর্নীতিবাজ পৃষ্ঠপোষকের রাজনীতি, লুটপাটের রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। তিনি বলেন, দেশের জনগণ আপনাদের সঙ্গে নেই।

আপনি নির্বাচিত হয়েও নিজের আসন শূন্য করে দিয়েছেন, আপনি তো শূন্য হবেনই। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ফখরুল সাহেব বলেছেন আওয়ামী লীগ তাদের রাজনীতি শূন্য করে দিচ্ছে; যিনি নিজেই নির্বাচিত হয়ে আসন শূন্য করে দেন, তিনি কতবড় শূন্য ভেবে দেখেন, কত বড় ফাঁপা বেলুনের মত শূন্য তা ভেবে দেখতে হবে।

চামড়া শিল্প ধ্বংসের পাঁয়তারা চলছে বিএনপি মহাসচিবের এমন মন্তব্যে কাদের বলেন, দেশের মানুষ কি ভুলে গেছে, সেই হাওয়া ভবনের লুটপাট, দুর্নীতিতে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার কথা? আজকে বলেন দুর্নীতিবাজ ব্যবসায়ীদের সিন্ডিকেট। এ সিন্ডিকেটের পৃষ্ঠপোষক আপনারা, যেমন আজকের এ ১৭ আগস্টে সারা দেশের ৬৩টি জেলায় জঙ্গিবাদী সিরিজ বোমার পৃষ্ঠপোষকতা করেছিলেন। তিনি বলেন, অনেক কিছু ভুলে গিয়েছিলাম কিন্তু বিএনপি ভুলতে দেবে না। পাঁচবার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করে আজকে দুর্নীতির কথা বলেন লজ্জা করে না? একটুও লজ্জা করে না? লজ্জা-শরমের মাথা খেয়ে ফেলেছেন?

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র এখনও চলছে বলে দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, এখনও ষড়যন্ত্র চলছে, এখনও বাতাসে চক্রান্তের গন্ধ আছে। রক্তের গন্ধ আমরা পেয়েছি বারে বারে। আপনাদের প্রাইম টার্গেট বিশ্বে জনপ্রিয়, জননন্দিত নেত্রী শেখ হাসিনা।

মির্জা ফখরুল ইসলামের বক্তব্য বিএনপির দেউলিয়াত্বের প্রমাণ দেয় জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আজকে ফখরুল ইসলাম আলমগীর যখন বলেন, খালেদা জিয়ার মুক্তির আন্দোলন করতে পারেননি এটা তাদের দুর্ভাগ্য।

তিনি বলেন, কত দেউলিয়া হয়ে গেছে এ দল। এ দলের নেতৃত্ব দুর্ভাগ্যের জন্য খালেদা জিয়ার জন্য আন্দোলন হয়নি। এ ধরনের বুলি, এ ধরণের ফাঁকা কথা, এ ধরনের বক্তব্য তারাই দিতে পারে যাদের রাজনীতি, যাদের আন্দোলন ভুলের চোরাবালিতে আটকে পড়েছে।

আগামী ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে সবাইকে প্রস্তুতি নেয়ার পরামর্শ দিয়ে ওবায়দুল কাদের বলেন, কয়েক মাস পর ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন, নির্বাচন আবার আসছে। জোর করে ক্ষমতার দাপট দেখিয়ে শেখ হাসিনা নির্বাচনে জিততে চান না। আমরা জনগণকে খুশি করে জনগণের রায় মেনে নির্বাচিত হতে চাই।

প্রতিনিধি যারা আছেন, আপনারা কেউ যদি ভাবেন ক্ষমতায় আছি জিতেই যাব, তাহলে ভুল করবেন। আপনাকে জনগণের মন জয় করে, জনগণের ভোটেই নির্বাচিত হতে হবে। সিটি কর্পোরেশন নির্বাচনে আমাদের বিজয়ী হতে হবে।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, একেএম এনামুল হক শামীম, মুহিবুল হাসান চৌধুরী নওফেল, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, সদস্য কামরুল ইসলাম, আনোয়ার হোসেন, মহানগর উত্তরের সভাপতি রহমত উল্লাহ, দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

সর্বস্বত্ব সংরক্ষিত: ২০১৮-২০২৩ © আমাদেরবাংলাদেশ.ডটকম