মোঃ আরিফ মন্ডল ঃ সাভারের আশুলিয়ার ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ডিইপিজেড) সড়ক দূর্ঘটনায় মঞ্জরুল ইসলাম নামের এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে।
আজ (২৪শে আগস্ট, শনিবার) সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার ডিইপিজেড গণকবাড়ী এলাকায় একটি বাস মঞ্জরুলকে চাঁপা দিলে তার মৃত্যু হয়।
নিহত মঞ্জরুল ইসলাম সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানা এলাকার বাসিন্দা এবং সে আশুলিয়ার গ্রুপ ফোর নামে একটি সিকিউরিটি কোম্পানিতে কর্মরত ছিলেন। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সালামের কাছে জানতে চাইলে তিনি আমাদেরবাংলাদেশ.কমকে জানান,
আজ সকালে পায়ে হেঁটে মহাসড়ক ধরে কর্মস্থলে যাচ্ছিলেন এমতাবস্থায় ডিইপিজেড এলাকায় পৌঁছলে মঞ্জরুল ইসলাম।পথিমধ্যে উত্তরবঙ্গগামী একটি দ্রুত গতির বাস তাকে চাঁপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে মঞ্জরুলের মৃত্যু হয় ।
তবে এ ঘটনায় ঘাতক বাস চালক পালিয়ে গেলেও বাস জব্দ করা হয়েছে। এবং তার মরদেহ ময়নাতদন্ত ছাড়ায় তাহার পরিবারের লোকদের কাছে তুলে দেওয়া হয়েছে বলে জানান তিনি।