আমাদেরবাংলাদেশ ডেস্ক।।ফায়ার সার্ভিসের উদ্ধার টিম মেয়েটিকে খোঁজা শুরু করলেও রাত ১২টা পর্যন্ত তার সন্ধান মেলেনি।
রাজধানীর ডেমরায় ডিএনডি খালে গোসল করতে গিয়ে আকাশি নামে এক মানসিক প্রতিবন্ধী শিশু নিখোঁজ হয়েছে।
বুধবার দুপুরে, ডেমরার বামৈল এলাকায় এ ঘটনা ঘটে।সন্ধ্যায় খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের উদ্ধার টিম মেয়েটিকে খোঁজা শুরু করলেও রাত ১২টা পর্যন্ত তার সন্ধান মেলেনি। অন্ধকার এবং ডুবুরি না থাকায় রাতেই উদ্ধার অভিযান স্থগিত করে ফায়ার সার্ভিস। সকালে ডুবুরিদল দিয়ে আবার উদ্ধার কাজ চলবে বলে জানায় ফায়ার সার্ভিস।
তবে উদ্ধারকাজে গাফলতির অভিযোগ করেছে শিশুটির পরিবারও স্থানীয়রা।প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে প্রতিবেশী তিন খেলার সাথী নিয়ে ডিএনডি খালে গোসল করতে যায় আকাশি। খালে সাঁতার কাটার এক পর্যায়ে আকাশি দুর্বল হয়ে পড়লে জুঁই নামে এক শিশুকে আঁকড়ে ধরে। এ সময় তারা দু’জনেই ডুবে গেলে এক ব্যক্তি বিষয়টি খেয়াল করে জুঁইকে উদ্ধার করতে পারলেও আকাশিকে খুঁজে পায়নি।
নিখোঁজ আকাশি শেরপুরের নালিতাবাড়ী থানার চাঁদগাঁও গ্রামের মোহাম্মদ আনোয়ার হোসেনের মেয়ে। তারা বামৈল এলাকায় ভাড়া থাকে।
আমাদেরবাংলাদেশ/আরাফাত