নিজস্ব প্রতিবেদক।। আশুলিয়ায় অভিযান চালিয়ে বিদেশী পিস্তলসহ রিয়াজ উদ্দিন (৩৭) নামের এক চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব-৪)
বৃহস্পতিবার দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন র্যা-৪ এর এএসপি অনু মং।
গ্রেফতারকৃত রিয়াজের বাড়ি বাগেরহাটের চিতলমারী থানার বাগপুর এলাকায়। তাকে বুধবার(১৬ সেপ্টেম্বর) গভীর রাতে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদেরর ভিত্তিতে রিয়াজকে তার বাসায় অভিযান চালিয়ে আটক করা হয়। এসময় একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, আটককৃত ব্যক্তি সাধারণ লোককে অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখিয়ে সন্ত্রাসী কার্যকলাপ করত। তার বিরুদ্ধে কথা বলত কেউ সাহস পেত না এবং থানায় অভিযোগ করলে নানা হুমকির সম্মুখীন হতে হতো বলেও জানায় র্যাব।
র্যাব-৪ এএসপি অনু মং জানান, আটক রিয়াজের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তাকে থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।