মোঃ জাহাঙ্গীর আলম রাজু ঃ তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (জোবিঅ) সাভার জোনাল বিপনন অফিস আশুলিয়ার শ্রীপুর এলাকার দুইটি ‘স্পটে’ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান চালিয়েছে। বুধবার (২৮ আগস্ট) সকাল থেকে বিকাল পর্যন্ত পরিচালিত এই অভিযানে আনুমানিক ২ কিলোমিটার ব্যাপী অবৈধ বিতরণ লাইন তুলে ফেলা হয় এবং ২ হাজার বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযান চলাকালে অবৈধ সংযোগ কাজে নেয়া রাইজার এবং ২ ইঞ্চি বিতরণ পাইপগুলি খুলে জব্দ করা হয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফাউজুল কবিরের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন- সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (জোবিঅ) এর ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাত মোঃ সায়েম, উপ-ব্যবস্থাপক আমিরুল ইসলাম, উপ-ব্যবস্থাপক মহিউদ্দিন, সহ-ব্যবস্থাপক আব্দুল মান্নান, সহ-ব্যবস্থাপক সাকিব বিন আব্দুল হান্নান, সহ-কর্মকর্তা একরামুল হক সহ তিতাসের কারিগরি টিমের প্রায় ৮০ জন শ্রমিক।
অভিযানের ব্যাপারে প্রকৌশলী সহকারি সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফাউজুল কবির জানান, ‘আজকে সকাল থেকে আশুলিয়ার দুইটি অংশে অভিযান পরিচালনা করেছি এবং এসময় যে অংশটুকু চিহ্নিত করেছি তার অধিকাংশই আবাসিক এলাকার। এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছি। তিনি আরও জানান, ‘আমরা তাদেরকে এই ম্যাসেজ দিয়েছি যে এসব সংযোগ অবৈধ এবং অনিরাপদ। যেকোনো সময় গ্যাস লিকেজ হয়ে তাদের ব্যবহৃত গ্যাস লাইনে মারাত্বক দূর্ঘটনা ঘটতে পারে। আর এসব বাড়ীর মালিকদের বিরুদ্ধে আমরা আইনী প্রক্রিয়ার ভিতরে যাবো।’
এব্যাপারে প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম বলেন, আজ আশুলিয়ার শ্রীপুরের সুগন্ধী এলাকার ইস্টার্ণ হাউজিং ছিটবাড়ী এলাকায় দুপুর পর্যন্ত একটা অবৈধ লাইন থেকে নেয়া প্রায় ১ কিলোমিটার ব্যাপী অবৈধ ২ ইঞ্চি বিতরণ পাইপ তুলে সংযোগ বিচ্ছিন্ন সহ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি। এখানে প্রায় ১ হাজার বাসা বাড়ীর অবৈধ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। সাভার জোনাল বিপনন অফিসের আন্ডারে সব অবৈধ গ্যাস লাইন পর্যায়ক্রমে বিচ্ছিন্ন করা হবে এবং নিয়মিত এ অভিযান মাস জুড়ে চলবে বলেও জানান তিনি।
এবং আরো উপস্থিত ছিলেন আশুলিয়া থানার ধামসোনা ইউনিয়নের সৌযোগ্য চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম এসময় তিনি বলেন আমার ইউনিয়নে কোন প্রকার অবৈধ গ্যাস সংযোগ থাকবে না। এলাকা বাসিকে আরো বলেন সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পরে কেও যদি আবার পুনরায় চালু করে তাহলে আপনারা আমাকে সংবাদ দিবেন আমি তিতাস কতৃপক্ষকে জানিয়ে আইনগত ব্যবস্থা নিব।প্রসঙ্গত,অভিযান চলাকালে ওই এলাকায় যেকোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে তা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিলো।