নিজস্ব প্রতিবেদক।। রংপুর জেলা পুলিশের পুলিশ পরিদর্শক (নিঃ) রেজাউল করিম বদলি হয়ে ঢাকা রেঞ্জে দায়িত্ব পালনের জন্য বিদায়ী সংবর্ধনা দিয়েছেন রংপুর পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার।
আজ রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে রংপুর জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।
এসময় বিদায়ী পুলিশ পরিদর্শকের বিভিন্ন উন্নয়ন ও সচেতনতামূলক কাজের জন্য তার প্রতি সম্মান জ্ঞাপন করা হয়।
অনুষ্ঠানে রংপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।