কেরানীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরিঃ ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
- প্রকাশের সয়ম :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০
-
১০৮
বার দেখা হয়েছে

কেরানীগঞ্জ(ঢাকা)সংবাদদাতা।। ঢাকার কেরানীগঞ্জের দক্ষিণ থানাধীন এলাকায় বুধবার (২৩ সেপ্টেম্বর) ২২টি রেস্তোরাঁয় মোবাইল কোর্টের অভিযানে ১১টি মামলায় মোট এক লাখ বায়ান্ন হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা পারভিন তিন্নির নেতৃতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা থেকে সহযোগিতা করা হয়। জানা গেছে, চুনকুটিয়া চৌরাস্তা, কালীগঞ্জ জোড়া ব্রীজ এবং হাসনাবাদ এলাকায় মোট ২২টি হোটেল ও রেস্তোরাঁয় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিবন্ধন ও লাইসেন্স না থাকায় ১১টি মামলায় সর্বমোট এক লাখ বায়ান্ন হাজার টাকা অর্থদন্ড আরোপ ও আদায় করা হয়।
এ সময় ৩টি প্রতিষ্ঠান বন্ধ পাওয়া যায়, ৪টি প্রতিষ্ঠানের লাইসেন্স আবেদনের প্রক্রিয়াধীন পাওয়া যায় এবং ৪টি প্রতিষ্ঠানের লাইসেন্স পাওয়া যায়। ব্যবসায়ী সমিতির সদস্যবৃন্দের উপস্থিতিতে লাইসেন্স ও নিবন্ধন ছাড়া হোটেল ও রেস্তোরাঁ ব্যবসা করা যাবে না মর্মে সকল ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং দ্রুততম সময়ে লাইসেন্স ও নিবন্ধন করার জন্য ব্যবসায়ীদের নিকট নিবন্ধন ফরম সরবরাহ করা হয়।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা পারভীন বলেন, বাংলাদেশ হোটেল এন্ড রেস্টুরেন্টে আইন ২০১৪ এর বিধি মোতাবেক বুধবার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ২২টি হোটেলে অভিযান পরিচালনা করা হয় এবং ১১টি মামলায় ১লাখ বায়ান্ন হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই অভিযান চলমান থাকবে।
Please Share This Post in Your Social Media