নিজস্ব প্রতিবেদক।। সাভারের আশুলিয়া প্রেসক্লাবে চত্তরে রবিবার রাতে দুটি ককটেল বিস্ফোরণের পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন পিবিআই’র একটি দল। এছাড়া ঘটনার পরপর রাতেই র্যাব সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত করেন।
অন্যদিকে জড়িতদেরকে আইনের আওতায় এনে সুষ্ঠ বিচারের দাবীতে মানববন্ধন করেছেন সাংবাদিক, শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশার সাধারণ জনতা।
সোমবার সকালে ঢাকা জেলা পিবিআই এর পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দুপুর থেকে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

পিবিআই জানায়, প্রেসক্লাব চত্তরে বিস্ফোরণের ঘটনায় আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের সাথে কথা বলেছি। এঘটনায় এখনো মামলা দায়ের করা হয়নি। তবে মামলা দায়ের করা হলে পরবর্তীতে আইনি সহায়তা প্রদান করা হবে বলেও জানান তিনি।
প্রসঙ্গতঃ গত রবিবার রাত ৮ টা ১০ মিনিটে প্রেসক্লাব চত্তরে দুই মিনিটের ব্যবধানে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটে।