সৈয়দ মেহেদী হাসান, রাজবাড়ী।। রাজবাড়ীর পাংশা উপজেলা আওয়ামী লীগ এর উদ্যোগে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ী জেলা পরিষদের সদস্য আহমেদ হোসেনের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ এফ এম শফিউদ্দিন পাতার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মোঃ শফিকুল মোরশেদ আরুজ সাবেক সভাপতি পাংশা উপজেলা আওয়ামী লীগ, আব্দুল আল মাসুদ পৌর মেয়র পাংশা উপজেলা, মোঃ ফরিদ হাসান ওদুদ চেয়ারম্যান পাংশা উপজেলা, জালাল উদ্দিন বিশ্বাস উপজেলা ভাইস চেয়ারম্যান ও আহবায়ক পাংশা উপজেলা যুবলীগ, শহিদুল ইসলাম মারুফ সভাপতি পাংশা উপজেলা ছাত্রলীগ, এবং আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ জেলা-উপজেলা পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
বক্তৃতাকালে নেতাকর্মীরা বলেন আওয়ামী লীগকে কোনো অপশক্তি দমন করতে পারবেনা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনা বাংলাদেশ আজকের রোল মডেলের দিকে আগাচ্ছে সেই গতিকে কেউ রুখতে পারবে না। নেতারা আরও বলেন আওয়ামী লীগের ভিতরে যে সব হাইব্রিড প্রবেশ করেছে তাদেরকে বাছাই করে দল থেকে বের করে দিয়ে দলকে আবার নতুন করে সাজানো হবে বলে তারা ব্যক্ত করেন।
পরে দোয়ার মাহফিলে প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘ আয়ু কামনা করে দোয়া হয়। এবং কেক কেটে ও তবারক বিতরণ করে নেতাকর্মীদের কে উৎসাহিত করা হয়।