আমাদেরবাংলাদেশ ডেস্ক।।পেঁয়াজের সংকট মোকাবিলায় বিভিন্ন দেশ থেকে আমদানি করা চালান চট্টগ্রাম বন্দরে আসতে শুরু করেছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পাকিস্তান থেকে ১১৬ মেট্রিক টন ও মিয়ানমার থেকে গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) ৫৪ মেট্রিক টন পেঁয়াজের ছাড়পত্র ইস্যু করেছে চট্টগ্রাম সমুদ্রবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র।ভারত পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করার পর বিকল্প দেশ থেকে এরই মধ্যে পেঁয়াজ আনার উদ্যোগ নিয়েছে আমদানিকারকরা।গত ৩ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত ১২টি দেশ থেকে ১ লাখ ৪৭ হাজার ৫৪৫ মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে চট্টগ্রাম সমুদ্র বন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র। আইপিও (অনুমতি পত্র) ইস্যু হয়েছে ৩২২টি।
চট্টগ্রাম সমুদ্র বন্দরের উদ্ভিদসংগনিরোধ কেন্দ্র কর্মকর্তারা জানান, সমুদ্রবন্দর দিয়ে আমদানি করা পেঁয়াজ আসা শুরু হয়েছে। এসব চালান যাতে দ্রুতসময়ে ডেলিভারি দেওয়া যায় সে লক্ষ্যে বন্দর কর্তৃপক্ষ শতভাগ প্রস্তুুত।
আমাদেরবাংলাদেশ/আরাফাত