তাহিরপুরে মোটরসাইকেল চাপায় যুবক নিহত
- প্রকাশের সয়ম :
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০
-
৯৮
বার দেখা হয়েছে

সুনামগঞ্জ সংবাদদাতা।। সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার সীমান্ত সড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় তরিকুল ইসলাম (৩৫) নামের এক যুবক নিহত হয়েছে। এবং গুরতর আহত হয়েছে ওই মোটরসাইকেল ড্রাইভার জাহাঙ্গীর আলম (২৫)। নিহত যুবক তরিকুল ইসলাম পঞ্চগড় জেলার আঠোরিয়া উপজেলার বৈশালগড় গ্রামের নঈম উদ্দিনের ছেলে। এবং সে পেশায় একজন পল্লী বিদ্যুৎ এর ঠিকাদারি প্রতিষ্ঠানের লাইন মেরামত কারি।
আহত মোটরসাইকেল ড্রাইভার তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের সীমান্ত সংলগ্ন বারেক টিলা গ্রামের রমজান আলীর ছেলে।
এ ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার সময় উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের সীমান্ত সড়ক রাজাই পয়েন্টে।
স্থানীয় ইউনিয়ন সদস্য সম্রাট মিয়া ও পুলিশ সূত্রে জানাযায়, ওই সময় নিহত তরিকুল ইসলাম রাজাই পয়েন্ট থেকে ওই রাস্তা দিয়ে পায়ে হেটে চানপুর বাজারে যাচ্ছি। ওই সময় জাহাঙ্গীর চানপুর বাজার থেকে মোটরসাইকেল নিয়ে তার বাড়ি বারেক টিলায় যাওয়ার পথে রাজাই পয়েন্টে এসে তরিকুলকে মোটরসাইকেল চাঁপা দিলে ঘটনার স্থলেই তরিকুল মারা যায়। এবং মোটরসাইকেল ড্রাইভার জাহাঙ্গীর গুরুতর আহত হয়।
পারে স্থানীয় এলাকাবাসী আহত অবস্থায় জাহাঙ্গীরকে তাহিরপুর সদর হাসপাতালে নিয়ে যায়। এ খবর পেয়ে তাহিরপুর থানার ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এ এস আই নজরুল ইসলাম রাত ৮ টার সময় ঘটনার স্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে ।
এর সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানায় ওসি . লতিফুর রহমান তরফদার বলেন, খবর পেয়ে ঘটনার স্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ থানায় নিয়ে আসার পর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Please Share This Post in Your Social Media