ক্যাম্পাসে ফেরার অপেক্ষায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
- প্রকাশের সয়ম :
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০
-
৯২
বার দেখা হয়েছে

মেহেরাবুল ইসলাম সৌদিপ।। বিশ্বকবি রবিন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, ‘আশাই জীবন জীবনই শ্রী, আমরা আশায় বুক বাঁধি।’ বৈশ্বিক মহামারি করোনা থামিয়ে দিয়েছে স্বাভাবিক জনজীবন। সবাইকে করে দিয়েছে একেবারে ঘরবন্দী। দীর্ঘদিন ক্যাম্পাস বন্ধ থাকায় অনলাইন ক্লাস চললেও আশানরূপ ফলাফল নেই। তাত্বিক জ্ঞান কিছুটা মিটলেও ব্যবহারিক ক্লাস থেকে বঞ্চিত শিক্ষার্থীরা। ছুটিতে দুরন্তপনা শিক্ষার্থীরা হয়ে পড়েছে ঘরকুনো। বাড়ছে হতাশা। প্রায় সবকিছু খুলে দিলেও বন্ধ রয়েছে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান। ক্যাম্পাসে ফেরার প্রহর গুনছে প্রতিটা শিক্ষার্থী। আশায় বুক বেঁধে আছে কবে ফিরবে প্রিয় ক্যাম্পাসে। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের এমন কিছু শিক্ষার্থীর ভাবনা তুলে ধরেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাংবাদিক মেহেরাবুল ইসলাম সৌদিপ।
আবেগ ও ভালোবাসার আরেক নাম ঢাকা বিশ্ববিদ্যালয়। যেখানে প্রতিদিন হাতছানি দেয় হাজারো স্বপ্ন। জ্ঞানার্জনের পাশাপাশি শিক্ষার্থীরা মেতে থাকে আড্ডা, খেলা-ধুলায়। ইট-ইট-পাথরের শহরে ঢাকা বিশ্ববিদ্যালয় যেন একটি সবুজের সমারোহ। প্রতিদিন শিক্ষার্থীদের কোলাহলে মুখরিত থাকে প্রিয় ক্যাম্পাসটি। হল, ডিপার্টমেন্ট, টিএসসি কোনটিই যেন ভুলে থাকার মত নয়। তবে আজ সবই অতীত। করোভাইরাসের কারনো সবকিছুর মত বন্ধ হয়ে যায় সদা মুখরিত ক্যাম্পাসটিও। গৃহবন্দী হয়ে যায় হাজারো স্বপ্ন। তবে এই গৃহবন্দী জীবনেও কখনো ভুলা যায় না প্রিয় বিদ্যালয়টির কথা। ভুলা যায় না প্রতিদিন সকালে সেনাবাহিনী প্রশিক্ষণের ক্লাসে যাওয়া আর এক টা-ই এ কয়েক বন্ধুর প্রেজেন্টেশন দেয়ার কথা। সদা মনে পড়ে টিএসসির চায়ের কাপে উষ্ণ চুম্বন দেয়ার কথা। মনে পড়ে যায় কেন্দ্রীয় লাইব্রেরিতে লাইনে দাড়িতে থাকার কথা। কোন প্রেয়সীর জন্য নয় বরং একটি পড়ার সিটের জন্য। ভালো থাকো প্রিয় বিশ্ববিদ্যালয়ের। আবারো তোমার কোলে ফিরে যাওয়ার প্রতিক্ষায় রইলাম।
মো. মনিরুজ্জামান
শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়
Please Share This Post in Your Social Media