শিরিন আলম বিশেষ প্রতিনিধি ঃ আশুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদে আলোচনার কেন্দ্র বিন্দুতে এখন মো. রুহুল আমিন মন্ডল। ইতোমধ্যে আশুলিয়া ইউনিয়ন থেকে সাধারন সম্পাদক পদে প্রার্থিতার আগ্রহ প্রকাশ করে পোষ্টার আর সামাজিক গণমাধ্যমে প্রচারণা চালাচ্ছেন তার সমর্থকরা।
দলের কাছে পরিচ্ছন্ন রাজনীতির আদর্শ হিসেবে পরিচিত মো. রুহুল আমিন মন্ডলের যেমন সাংগঠনিক জনপ্রিয়তা রয়েছে, তেমনি তিনি পরোপকারী, জনদরদি ও দক্ষ সংগঠক হিসেবেও বেশ পরিচিত। নেতা-কর্মীর পাশাপাশি সাধারণ মানুষের কাছেও রয়েছেন সমান জনপ্রিয়তা।
দলের কল্যাণে এমন প্রার্থীর প্রয়োজন রয়েছে বলে মনেও করছেন স্থানীয় নেত্রীবৃন্দরা। স্থানীয় বেশ কয়েকজন নেতা কর্মীর সাথে কথা বললে তারা জানান, মো. রুহুল আমিন মন্ডলের মনে কোনো অহংকার নাই। আমরা আশা করি আওয়ামীলীগের মতো স্বচ্ছ ও অবদান বিবেচ্য কর্মী নিয়োগ নীতিতে অটল, এ দল এমন গুরুত্বপূর্ণ পদে তাকে ছাড়া অন্য কাউকে স্থান দিবে না।
রুহুল আমীন মন্ডল একজন ব্যবসায়ী ও জনপ্রতিনিধি থেকে রাজনীতিতে জড়িয়েছেন দেশপ্রেমের কারনে। বর্তমানে তিনি আশুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক পদের দায়ীত্বে আছেন। প্রার্থী হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, দলের নেতা কর্মীরা আমাকে যদি সাধারন সম্পাদক হিসেবে নির্বাচিত করে তবে সরকারের উন্নয়নকে তৃণমূলে ছড়িয়ে দিতে কাজ করবো ইনশাল্লাহ্।
আশুলিয়া ইউনিয়ন’কে মাদক ও সন্ত্রাসমুক্ত একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়তে কাজ করবো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা ও ভালবাসা বুকে ধারণ করে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সপ্ন বাস্তবায়ন করার জন্য নিরলসভাবে কাজ করে আমার ৮ নং ওয়ার্ড কে সাজিয়ে আধুনিক রোল মডেলের রুপান্তর করে মাননীয় প্রধানমন্ত্রিীকে উপহার দিতে চান ত্যাগী এই নেতা।
রুহুল আমিন মন্ডল একজন সৎ মেধাবী উত্তম চরিত্রের অধিকারী পরপকারী মানুষ। গরীব দুঃখি অসহায়ের সহায়ক হিসেবে চিনেন না এমন মানুষ খুব কম। আশুলিয়ায় তিনি জনপ্রিয় নেতা এবং নির্মল চরিত্রের একজন অনবদ্য মানুষ হিসেবে পরিচিত। তিনি একজন খাঁটি মানুষ, রাজনীতি জনপ্রতিনিধী এবং প্রাত্যহিক জীবনের প্রত্যেকটি স্তরে রুহুল আমিন মন্ডল একজন মানবিক মূল্যবোধে উজ্জীবিত ও উদার মনের পরিচ্ছন্ন মানুষ।
তাই আমাদেরকে উনার কর্মের উপহার দেয়ার সময় এসেছে বলে দাবি করে বলেন ৮নং ওয়ার্ডের সাধারন জনগন। এসময় তারা আরো বলেন, আশুলিয়া ইউনিয়ন আওয়ামিলীগের নেতাকর্মীদের একটাই দাবি এবার সময় আসছে আগামী আসন্ন আশুলিয়া ইউনিয়ন আওয়ামিলীগের সম্মেলনের মাধ্যমে প্রমাণ করে দিবো, রুহুল আমিন মন্ডলের মতো চৌকস নেতাকে, আশুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক হিসেবে নির্বাচিত করে আমরা আশুলিয়া ইউনিয়নবাসিকে উপহার দিতে চাই।