
সফিকুল ইসলাম নাহিদ নবীগঞ্জ থেকে।। নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের রতনপুর গ্রামে তামান্না আক্তার (১৮) নামের এক তরুনীর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।
গত বৃহস্পতিবার (৮ অক্টোবর ) সন্ধ্যা ৬ টার দিকে নিহত তামান্নাকে পরিবারের সদস্যরা অচেতন অবস্থায় ঘরের মধ্যে দেখতে পেয়ে নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা: ইদ্রিস ওই তরুনীকে মৃত ঘোষণা করেন। কর্তব্যরত চিকিৎসক ডা: ইদ্রিস জানান, নিহতের গলায় দাগ দেখতে পেয়ে সন্দেহ হলে নবীগঞ্জ থানা পুলিশ কে বিষয়টি অবগত করি ।
পরে নবীগঞ্জ থানা পুলিশের এসআই আব্দুল ওয়াদুদ এর নেতৃত্বে একদল পলিশ হাসপাতালে পৌঁছে লাশের প্রাথমিক সুরতহাল শেষে জানান, নিহতের শরীরের গালায় দাগ ঠোটের নিচে আঘাতের চিহ্নও পাওয়া গেছে বিশেষ করে পেটের মধ্যে মেহেদি দিয়ে লেখা “তোর কারণে মরণ আমার ক্ষমা করে দিস A” ।
এর রহস্য উদঘাটনে পুলিশ তবে লাশের ময়নাতদন্ত করার পর হত্যা নাকি আত্মহত্যা সেটি পরিষ্কারভাবে জানা যাবে। নিহতের পিতা: কাপ্তাব মিয়া বলেন, তামান্না আমার মেজে মেয়ে সপ্তম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করার পর আর লেখাপড়া করেনি।আমি বাজারে ছিলাম বাজার থেকে ফিরে এসে তামান্নাকে না দেখতে পেয়ে ডেকে আনার জন্য তামান্নার সৎ মাকে তার রুমে পাঠায় তামান্নাকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে চিৎকার চেচামেচি করলে আমি দৌড়ে গিয়ে দেখতে পাই তামান্না অচেতন অবস্থায় পড়ে রয়েছে পরে নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স
এ নিয়ে গেলে ডাক্তার তামান্নাকে মৃত বলে ঘোষণা করেন।আমার মেয়ের কোনো ছেলের সাথে সম্পর্ক রয়েছে বলে আমার জানা নেই।তামান্নার মৃত্যু নিয়ে ইতিমধ্যেই এলাকায় রহস্যের জট সৃষ্টি হয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলে তামান্না ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে কেউ বা বলছেন পরিবারের কেউ এই হত্যা করেছে তামান্নাকে ।তবে লাশের ময়নাতদন্ত করার পর এই বেরিয়ে আসবে তামান্নার মৃত্যুর রহস্য হত্যা নাকি আত্মহত্যা ।
এদিকে তামান্না পরিবারের পক্ষ থেকে থানায় ১ টি মামলা দায়ের করা হয়েছে।মেহেদি দিয়ে লেখা “তোর কারণে মরণ আমার ক্ষমা করে দিস A” ।এর রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজিজুর রহমান জানান,লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জে মর্গে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে তামান্নার পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে।তদন্ত অব্যাহত রয়েছে শীঘ্রই আমরা এই রহস্য উদঘাটন করতে সক্ষম হব।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন