সারাদেশে নারী ধর্ষণ ও যৌন নিপীড়নের প্রতিবাদে মানববন্ধন
- প্রকাশের সয়ম :
শনিবার, ১০ অক্টোবর, ২০২০
-
৯৪
বার দেখা হয়েছে

সুনামগঞ্জ সংবাদদাতা।। সারাদেশে নারী ধর্ষণ, নারী নির্যাতন, যৌন নিপীড়নের প্রতিবাদে সারা দেশের সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় প্রতিবাদ কর্মসূচি ও মানববন্ধন পালিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) বিকেলে সামাজিক সংগঠন ‘স্বপ্নচূড়ার’ আয়োজনে বানিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজারের মেইন রোডে ‘অনাচার-অবিচার-নৃশংসতা রুখে দাঁড়াও’ এইও স্লোগানেকে সামনে রেখে ও সারাদেশে নারীর শ্লীলতাহানি, নিপীড়ন ও ধর্ষণের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন শ্লোগান লেখা প্ল্যাকার্ড হাতে উপজেলার সুশীল সমাজ, শিক্ষক-শিক্ষার্থীদসহ নানা পেশার মানুষ অংশ গ্রহণে ঘন্টা ব্যাপী উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পালিত হয়।
এ সময় স্বপ্নচূড়ার সিনি. সহ সভাপতি সারোয়ার হোসেন এর সঞ্চালনায় ও প্রতিষ্ঠাকালীন সভাপতি আবির হাসান-মানিক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম ধানু। আবুল হোসেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. আবুল হোসেন, বাদাঘাট ইউনাইটেড ক্লাবের সভাপতি মাহবুব মল্লিক, তাহিরপুর ফুটবল উন্নয়ন সমিতির সভাপতি গনেশ তালুকদার প্রমুখ। অপর দিকে সুশাসনের জন্য নাগরিক (সুজন) তাহিরপুর উপজেলা শাখার আয়োজন দুপুরে
তাহিরপুর সদর বাজারে সারাদেশ নারী ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে আরও একটি মানববন্ধন কর্মসূচি পালন করা হয়
Please Share This Post in Your Social Media